আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : ওয়্যারলেস মেমো নেটওয়ার্ক প্রযুক্তিতে টাওয়ার ছাড়াই মোবাইল সেবা নিয়ে আসছে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ক্লাউডপ্যাড। ফলে টাওয়ার বসিয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করতে হবে না। ক্লাউডপ্যাডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক আরোমাল জয়রাজ বলেছেন, ‘এটি বিশ্বের প্রথম জিএসএম প্রযুক্তিবিহীন মোবাইল নেটওয়ার্ক। বর্তমানে ব্যবহৃত পদ্ধতির তুলনায় এতে খরচ প্রায় ১০ শতাংশ কম হবে।’ সম্প্রতি ভারতের …
বাংলাদেশে মুঠোফোনের গ্রাহক সাড়ে ৯ কোটি
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৯ কোটি। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র দাফতরিক ওয়েব সাইটের হালনাগাদ উপাত্তে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিটিআরসির তথ্য অনুসারে, গত ৩১ আগস্ট পর্যন্ত দেশের ছয় মোবাইলফোন অপারেটরের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ২৮ হাজার।
সংস্থাটির তথ্য অনুসারে, এখনো গ্রাহক সংখ্যার শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন। …
সব রাষ্ট্রায়ত্ত কল-কারখানা ও প্রতিষ্ঠানকে আইটি নেটওয়ার্কের আওতায় আনা হবে– শিল্প প্রতিমন্ত্রী
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সব রাষ্ট্রায়ত্ত কল-কারখানা ও প্রতিষ্ঠানকে আইটি নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
আজ সকালে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন চারটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক বৈঠককালে শিল্প প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানায় উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি অপচয়রোধে কেন্দ্রীয়ভাবে মনিটরিং জোরদার …
মোবাইলে বাংলা ওয়েবসাইট
আইসিটি ওয়ার্ল্ড নিউজ : সাধারণত মোবাইলে বাংলা ওয়েবসাইট ব্রাউজ করলে ফন্ট দেখায় না। তবে আপনি চাইলে সহজেই মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখতে পারেন। এ জন্য প্রথমে আপনার মোবাইলে অপেরা মিনি ডাউনলোড করুন (www.opera.com/mini/) । এরপর সেটি মোবাইলে ইনস্টল করে নিন। এবার অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করুন এবং এড্রেসবারে about:config টাইপ করে ওকে করুন। এখন বেশকিছু অপশন সম্বলিত …
বাংলাদেশি বিজ্ঞানীদের সংসদে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : পাটসহ বিশ্বের পাঁচশ প্রজাতির গাছের ক্ষতিসাধনকারী ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশি বিজ্ঞানীরা। বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী ভিএমসি জেনোমিকসে বাংলাদেশি বিজ্ঞানীদের এ সাফল্যের সংবাদ প্রকাশিত হয়েছে বলে জাতীয় সংসদে তথ্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অসাধারণ এ আবিষ্কারের জন্য তিনি বাংলাদেশি বিজ্ঞানীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী …
ফেইসবুক শীর্ষে
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : ফেইসবুকের কাছে হার মানতে হলো সার্চ জায়ান্ট গুগলকে। তাদের কাছ থেকে সবচেয়ে বেশিবার ভিজিট হওয়া সাইটের মুকুটটি ছিনিয়ে নিল ফেইসবুক। সম্প্রতি এই তালিকা বদলের খবর জানিয়েছে অ্যালেক্সা ডট কম। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ওয়েবসাইটের তালিকা নিয়মিত প্রকাশ করে ক্যালিফোর্নিয়াভিত্তিক এই ওয়েবসাইট র্যাংকিং প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব ট্রাফিক বিবেচনা করে এ …
‘ডার্ক এনার্জি ক্যামেরা’ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরা
আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক : ‘ডার্ক এনার্জি ক্যামেরা’ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যামেরার নাম। মহাকাশের কোটি কোটি আলোকবর্ষ দূরের আলোকচিত্র ধারণ করে ইতোমধ্যেই নিজের সক্ষমতার জানান দিয়েছে ক্যামেরাটি।
এর মাধ্যমে জ্যোতির্বিদ্যার অনেক নতুন নতুন তত্ত্ব হাতে পাওয়া সহজ হবে বলে আশা করছেন বিজ্ঞানিরা।
চার মিটার প্রশস্ত গতানুগতিক ব্লেকন টেলিস্কোপের মুখে স্থাপনের পর ডার্ক এনার্জি ক্যামেরা আট বিলিয়ন আলোকবর্ষ …















সাম্প্রতি মন্তব্যসসূহ