নতুন প্রযুক্তি পণ্য সম্পর্কে জানতে ক্লিক করুন Click
এইচটিসির অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ফ্যাবলেট আগামী ডিসেম্বরে জাপানের বাজারে আসছে
এইচটিসির অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ফ্যাবলেট আগামী ডিসেম্বরে জাপানের বাজারে আসছে। এই ফোনের আকার হবে প্রচলিত স্মার্টফোন এবং ট্যাবলেটের মাঝামাঝি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটির পর্দা ১০৮০পি মুভি দেখার উপযোগী হবে। ছোট এবং দলীয়ভাবে পিক্সেল থাকায় পর্দার ছোট ব্লকগুলো আলাদাভাবে দেখা না যাওয়ার ফলে ছবির রং আরও সূক্ষ্মভাবে প্রদর্শিত হবে। এইচটিসির ৪৪০ পিপিআই-পিক্সেল রেজুল্যুশন এ ক্ষেত্রে বেশ সূক্ষ্মভাবে ছবি ফুটিয়ে তুলতে পারে।
বর্তমানে বাজারে প্রচলিত স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ২-এর পর্দার রেজুল্যুশন ২৬৭ পিপিআই (পিক্সেল পার ইঞ্চি), অ্যাপলের আইফোন ৫-এর পর্দা ৩২৬ পিপিআই, নকিয়ার আপ-কামিং লুমিয়া ৯২০-এর পর্দা ৩৩২ পিপিআই এবং এলজির অপটিমাস জি-এর পর্দা ৩১৮ পিপিআই।
স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচনির্ভর স্মার্টফোন বাজারে
বাজারে এসেছে দুই সিমের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস। অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচনির্ভর এ স্মার্টফোনটিতে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর এবং টাচউইজ ইউএক্স ফিচার।থ্রিজি সুবিধার এ স্মার্টফোনটির ডিসপ্লের মাপ ৪ ইঞ্চি। স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা রয়েছে।
কালো এবং সাদা- এই দুটি রঙে বাজারে পাওয়া যাবে গ্যালাক্সি এস ডুয়োস । দাম পড়বে ২৭ হাজার ৯০০ টাকা।
গুগলের ‘প্রযুক্তি চশমা’ চমকের পর পরবর্তী চমক হতে পারে গুগলের হাতঘড়ি
২ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আধুনিক প্রযুক্তির একটি হাতঘড়ির পেটেন্টের আবেদন করেছে গুগল। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের।গুগলের পেটেন্ট আবেদন অনুসারে, গুগল হাতঘড়িটিতে থাকবে সময় দেখার সুবিধার পাশাপাশি আলাদা আরেকটি টাচস্ক্রিন পর্দা, যা ঘড়ির ঢাকনার পাশাপাশি আলাদা ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। এ ডিসপ্লের সাহায্যে দিক নির্ণয় করা, কোনো তথ্য অনুসন্ধান করা, ই-মেইল-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, কোনো প্রযুক্তির পেটেন্ট করা হলেও অনেক ক্ষেত্রে তা পণ্য হিসেবে তৈরি করে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে মানুষের পরিধেয় প্রযুক্তিপণ্যের বিষয়ে গুগল ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে এবং প্রযুক্তি চশমার মতো পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।
এ বছরের ৪ এপ্রিল বুধবার গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের এ প্রযুক্তি চশমা বা গ্লাস আনার তথ্য দিয়েছে। গুগলের তৈরি এ চশমা খুবই পাতলা, যা কপালের ওপর লাগিয়ে রাখতে হয়। এর ডান কোনায় বসানো রয়েছে ছোট আরও একটি গ্লাস, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়। ব্যবহারকারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মতো কাজগুলো করতে পারেন। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন ও ট্যাবলেটে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেভাবে ব্যবহূত হয়, গুগল হাতঘড়িতেও একই প্রযুক্তি ব্যবহূত হবে।
এদিকে ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, অ্যাপল, নাইকি, সনির মতো প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোও স্মার্ট হাতঘড়ি তৈরির কাজে হাত দিয়েছে। বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, অ্যাপল, সনি, পেবল, নাইকির মতো এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, হাতঘড়ি তৈরির প্রতিযোগিতায় এবার নতুন প্রযুক্তি নিয়ে গুগল যোগ দিতে পারে।
অ্যাপল ১৭ অক্টোবর নতুন আইপ্যাড মিনির উদ্বোধন করবে
অ্যাপলের এশিয়ার সরবরাহকারীরা ব্যাপক ভিত্তিতে নতুন ট্যাবলেট কম্পিউটারের উৎপাদন শুরু করেছে। আকারে বর্তমান আইপ্যাডের চেয়ে ছোট নতুন এই ট্যাবলেটে থাকবে ৭ দশমিক ৮৫ ইঞ্চি এলসিডি মনিটর। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি ডিসপ্লে এবং তাইওয়ানের এইউ অপট্রোনিক্স গত মাস থেকে নতুন ট্যাবলেটের জন্য এলসিডি মনিটরের উৎপাদন শুরু করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার খবরে বলা হয়েছে, অ্যাপল তার নতুন ট্যাবলেটের দাম দিয়েছে আইপ্যাড মিনি।কয়েক দিনের মধ্যে এটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। পত্রিকাটি বলেছে, ধারণা করা হচ্ছে অ্যাপল ১৭ অক্টোবর আইপ্যাড মিনির উদ্বোধন করবে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আমাজন তার নতুন ট্যাবলেট ‘ফায়ার’ যুক্তরাজ্যের বাজারে ছাড়ার ঠিক এক সপ্তাহ আগে এটির উদ্বোধন করার ইচ্ছা অ্যাপলের । ইন্টারনেটে ইতিমধ্যে আইপ্যাড মিনির ছবিও ফাঁস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের একটি ওয়েবসাইট দুটি রঙের আইপ্যাড মিনির ছবি ফাঁস করেছে। এতে দেখা গেছে, আইফোন ৫-এ যেসব রং ব্যবহার করা হয়েছে, আইপ্যাড মিনিতেও একই রং ব্যবহার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের খবর ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে আইপ্যাড বাজারে পাওয়া যাবে।
চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ স্মার্টফোন
চলতি অক্টোবর মাসেই বাজারে আসছে ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ নামের টাচস্ক্রিন সুবিধার একটি স্মার্টফোন। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এ ফোনটি হবে সাশ্রয়ী দামের।
দুই সিম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে আড়াই ইঞ্চি মাপের স্ক্রিন। বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সুবিধার পাশাপাশি মুঠোফোনটিতে স্যামসাংয়ের নিজস্ব চ্যাট অ্যাপ্লিকেশন ‘চ্যাট অন’ সুবিধাও থাকবে। সিরামিক সাদা এবং কালো এ দুটি রঙে স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস বাজারে পাওয়া যাবে ।
স্যামসাংয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ মুঠোফোনটি হবে ঝকঝকে নকশা আর ফুল টাচ স্ক্রিনের; যার মাধ্যমে সামাজিক যোগাযোগ করা যাবে স্বচ্ছন্দে। মুঠোফোন ব্যবহার করে কথা বলার পাশাপাশি অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ব্যবহার করা যাবে।
‘স্যামসাং চ্যাম্প নিও ডুয়োস’ ফোনটির দাম হবে পাঁচ হাজার ৯০০ টাকা।
জাপানি অরিজিন ফুজিৎসু ব্রান্ডের নতুন মডেলের লাইফবুক এখন দেশে
ফুজিৎসু ‘এলএইচ৫৩২ মডেলের’ লাইফবুকে আছে ২ জিবি ডিডিআর(৩) র্যাম এবং ৫০০ জিবি হার্ডডিস্ক। এতে ডিটিএস বুস্ট সফটওয়্যার ব্যবহার করায় সাউন্ড কোয়ালিটি ভিন্ন রকমের অভিজ্ঞতা দেবে।এটি করপোরেট ও শিক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য। মূল পর্দা ১৪ ইঞ্চি।
ছয় সেল ব্যাটারির এ লাইফবুকের ব্যাকআপ সাড়ে ৪ ঘণ্টা পর্যন্ত। ব্লুটুথ ভি৪.০, ইউএসবি ৩.০, ওয়াইফাই এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম ছাড়াও বহনযোগ্য পিসির সব ধরনের সুবিধা আছে। লাইফবুকে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
ডুয়্যাল কোর প্রসেসরের লাইফবুকের দাম ৩৭ হাজার ৯০০। কোরআই থ্রির দাম ৪৬ হাজার ৮০০ টাকা। লাল, কালো ও ল্যাভেন্ডার তিনটি আকর্ষণীয় রঙের লাইফবুকের সঙ্গে উপহার থাকছে একটি ক্যারিকেস।
অ্যান্ড্রয়েড প্রিমো ওয়ালটনের নতুন স্মার্টফোন আসছে
শিগগিরই বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন, ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো। তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যপূর্ণ এই মোবাইল হ্যান্ডসেটটি অত্যন্ত আকর্ষণীয়। ‘গেট অ্যান্ড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’- স্লোগান নিয়ে বাজারে আসা এই ফোনে রয়েছে তৃতীয় প্রজন্মের কাঙ্খিত প্রায় সবকিছু। ওয়ালটনের স্মার্ট ফোনে থাকছে মাল্টিমিডিয়ার সব সুবিধা। আগামি কয়েকদিনের মধ্যেই ওয়ালটনের এই স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে।ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম বার্তা২৪ ডটনেটকে জানান, ‘নতুন প্রজন্মের ব্যবহারকারিদের চাহিদা বিবেচনায় নিয়ে এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের জন্য দ্বিকক্ষের সিম চেম্বার। গ্রাহকরা অনায়াসে ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডাব্লিউসিডিএমএ, ওয়াই ফাই ও এজ। রয়েছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রঙিমিটি সেনসর। থাকছে ফেসবুক থেকে শুরু করে কিং সফট অফিস ও এডব রিডার সুবিধা। সংযুক্ত আছে আধুনিক ক্যামেরা ও রেডিও সিস্টেম। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করা হয়েছে যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সহজেই ব্যবহার করা যাবে।
ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন শাখার প্রকৌশলী নাশিদ আনজুম জানান, ‘ওয়ালটন স্মার্ট ফোনে রয়েছে তিন দশমিক ৫ ইঞ্চির সুদৃশ্য ডিসপ্লে মনিটর। ৪ গিগাবিট র্যাম ও রম এটির কার্যদক্ষতা আরো বাড়িয়েছে। গ্রাহকরা পাচ্ছেন ১৪২০ লিথিয়াম আয়ন mAh পাওয়ারের ব্যাটারি যা দীর্ঘসময় ফোন সচল রাখতে সহায়তা করবে। হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ৪ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ও তিনটি ভিন্ন রঙের সুদৃশ্য ব্যাক কাভার।
উল্লেখ্য, অত্যাধুনিক এই হ্যান্ডসেটের ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে ওয়ালটনের নিজস্ব গবেষণাগারে। এটির দামও থাকছে সকল শ্রেণীর ক্রেতার নাগালের মধ্যে। সেইসঙ্গে ওয়ালটনের অন্যসব হ্যান্ডসেটও দেশের সকল মোবাইল ফোন ডিলার ও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
আইপ্যাড আর গ্যালাক্সি ট্যাবলেট পিসির ভিড়ে এইচপির নতুন ‘এলিটপ্যাড ৯০০’
‘এলিটপ্যাড ৯০০’ দিয়ে ট্যাবলেট ডিভাইসের বাজার দখলের লড়াইয়ে যোগ দিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা এইচপি। আইপ্যাড আর গ্যালাক্সি ট্যাবলেট পিসির ভিড়ে এইচপির নতুন ‘এলিটপ্যাড ৯০০’ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানটিকে। খবর সিনেট-এর।‘এলিটপ্যাড ৯০০’ ট্যাবলেটে থাকবে ১০.১ ইঞ্চি আকারের, ১২৮০ বাই ৮০০ পিক্সেলের গরিলা গ্লাস ডিসপ্লে। এইচপি জানিয়েছে, ১ দশমিক ৫ পাউন্ড ওজন হবে ট্যাবলেট পিসিটির। ৯.২ মিলিমিটার পুরু ট্যাবলেটটি চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে।
ট্যাবলেটটিতে নতুন প্রজন্মের ইনটেল অ্যাটম মোবাইল প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে এইচপি। ট্যাবলেটটিতে আরও থাকবে ২ জিবি র্যাম এবং ৬৪জিবি হার্ড ড্রাইভ।
২০১৩ সালের জানুয়ারি মাসে ট্যাবলেটটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে এইচপি।
এ বছরের শেষে স্পেয়ারওয়ানের নতুন পণ্য ইমারজেন্সি মোবাইল ফোন
১৫ বছর ব্যাটারি লাইফের ইমারজেন্সি ফোন। এ বছরের শেষে স্পেয়ারওয়ানের নতুন পণ্য ইমারজেন্সি মোবাইল ফোন বাজারে আসার কথা ছিল। নিত্যনতুন স্মার্টফোন ঘোষণার এ মৌসুমে স্পেয়ারওয়ান স্বতন্ত্র বৈশিষ্ট্যের এ মোবাইল ফোন প্রকাশের কথা জানিয়েছে।ভোক্তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি লক্ষ্যে রেখে প্রতিষ্ঠানটি ইমারজেন্সি ফোন তৈরি করেছে। কেননা একজন ব্যবহারকারী কখনো তার শখের স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি কল্পনা করতে পারে না।
প্রযুক্তিপণ্য ছাড়াও নতুন ফোনের জন্য টুকিটাকি যন্ত্রাংশ ক্রয়ে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি পণ্যের ব্যাটারির স্থায়ীত্বের সময়কাল সম্পর্কে জানার ইচ্ছা। তাছাড়া কখন, কোথায় কোনো জরুরি পরিস্থিতিতে কল করার দরকার হবে তা কেউ আগে থাকতে জানেনা। তাই নিজের মোবাইল ফোনের শক্তি অপচয়ের ক্ষমতা বেশি হলে স্মার্টফোনের ওপর নির্ভর করা যায় না।
এ স্পেয়ারওয়ানের এমারজেন্সি সেলফোন হবে স্মার্টফোনধারীদের সবচেয়ে উপযুক্ত সহায়ক পণ্য। এতে আছে মাত্র একটি ‘এএ’ ব্যাটারি। এর টেকসই ক্ষমতা ১৫ বছর। প্রাতিষ্ঠানিক সূত্রে, ১০ ঘণ্টা পর্যন্ত কথা বলার উপযোগী এমারজেন্সি ফোনের সঙ্গে পানিরোধী ব্যাগও আছে। এর ফলে ইমারজেন্সি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া সব ধরনের আবহাওয়ায় এটি স্থিতিশীল থাকবে।
কিন্তু এ মুহূর্তে পণ্যটির মূল মডেল সম্পর্কে খুব বেশি তথ্য হাতে আসেনি। ক্যান্ডিবার অবয়বের এমারজেন্সি ফোনের সবগুলো বাটন সম্মুখে। ওজনে এটি একেবারেই হালকা। ব্যবহারকারীর প্রয়োজন হবে মাইক্রো সিম কার্ড যুক্ত করে নেওয়ার। তবে সিমসহ কিংবা ছাড়া ৯১১ নম্বরে ডায়াল করে জরুরি কল করাও সম্ভব।
প্রতিষ্ঠানের মতে, এতে নির্দিষ্টকরে চোখ ধাধানোর কিছু না থাকলেও এটা ব্যবহারের জন্য যথোপোযুক্ত। প্রয়োজনে টর্চের সুবিধাও নিতে পারবে এর একজোড়া টর্চলাইট ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। ছোট শিশুদের প্রসঙ্গে বলা হয়েছে বর্তমানে সেলফোনে শিশুদের হস্তক্ষেপ স্বল্প হলেও তা অবিচল।
কিন্তু অভিবাবকরা কখনো তার প্রত্যাশার স্মার্টফোন তাদের কাছে ছেড়ে দেওয়ার সাহস পায় না। তবে শিশুদের জন্য পণ্যটি খুবই উপোযোগী কারণ এর আচড়ের দাগ সহনশীল। তাই স্মার্টফোন, আইফোন ব্যবহারকারীরা বাহিরে ভ্রমণকালে পণ্য সুরক্ষিত রাখতে ইমারজেন্সি ফোনই পছন্দে রাখবে। বর্তমানে স্পেয়ারওয়ান ইমারজেন্সি মোবাইল ফোনের দাম ১২০ ডলার নির্ধারণ করা হয়েছে।
৯.৭ ইঞ্চির ট্যাবলেট বাজারে এনেছে উইঙ্কনেট
আল্টিমেট টিডব্লিউওয়াই৩০০ মডেলের ট্যাবলেট বাজারে এনেছে উইঙ্কনেট। এটি অ্যান্ড্রয়েডের ৪.০.৩ (আইসক্রিম স্যান্ডউইচে) নিয়ন্ত্রিত। উইঙ্কনেট প্রেস রিলিজে জানিয়েছে সিরিজে যুক্ত নতুন এই ট্যাবলেট সবগুলোর মধ্যে সবচেয়ে হালকা এবং পাতলা।এ ট্যাবলেটের পর্দার আকার ৯.৭ ইঞ্চি, ওজন ৬৪৩ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৯.৮ মিমি.। মূল ক্যামেরা ২ এমপি এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা ০.৩ এমপি।উইঙ্কনেটের অ্যান্ড্রয়েড ভিত্তিক ট্যাবলেটের প্রকাশকে অ্যাপলের নতুন আইপ্যাডের সাথে তুলনা করছে অনেকেই। কারণ অ্যাপল আইপ্যাডের ওজন ৬৫২ গ্রাম যা উইঙ্কনেট পণ্যের থেকে কিছুটা বেশি এছাড়া পুরুত্ব ৯.৪ মিমি. যা উইঙ্কনেটের চেয়ে কিছুটা কম।এই অ্যান্ড্রয়েড স্লেটের সিপিইউ ১.৫ গিগাহার্টজ সাথে আছে থ্রিডি অ্যাকসেলেরেটর বা গতি নিয়ন্ত্রক, র্যাম ১ জিবি। অন্য ফিচারগুলো- এর মাল্টিটাচ স্ক্রিন ১০ টি পয়েন্টে আইপিএস প্যানেলে সক্রিয় পিক্সেল সংখ্যা ১০২৪ বাই ৭৬৮। ডাটা ধারণ ক্ষমতা ১৬ জিবি তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত এ ক্ষমতা বর্ধিত করা যাবে।
ইন্টারনেট সুবিধায় আছে ওয়াইফাই এছাড়াও এর ইউএসবি থ্রিজি ডঙ্গল সাপোর্ট করে। এছাড়া এইচডিএমআই আউট পোর্ট ব্যবহারকারীকে বড় পর্দায় সম্পূর্ণ উচ্চমানের থ্রিডি ভিডিও চালাতে সক্ষম করে। প্রতিষ্ঠানের দাবি এ ট্যাবলেটের ব্যাটারি ১০ ঘন্টা পর্যন্ত মিউজিক এবং ৬ ঘন্টা পর্যন্ত ব্রাউজিং’এ শক্তি সরবরাহ করে।
আছে আল্টিমেট ইউএসবি ওটিজি যা ইউএসবি সামগ্রী যেমন কিবোর্ড, মাউস এবং মাস স্টোরেজ ডিভাইস ব্যবহারের সুবিধা দিবে ঠিক পিসির মতো সুবিধা থাকছে আল্টিমেট ট্যাবলেটে। এটি অ্যাডোব ফ্ল্যাস সমর্থিত ফলে ব্যবহারকারীরা অবাধে ইন্টারনেট ভিডিও কনটেন্ট উপভোগের সুযোগ পাবে। বান্ডেল করা হয়েছে হাঙ্গামা অ্যাপ, ফ্রি হিন্দি মুভি, ১০ টি এইচডি মিউজিক ভিডিও এবং ২০ টি অডিও গান দিয়ে।
উল্লেখ্য, উইঙ্কনেট আল্টিমেট টিডব্লিউওয়াই৩০০ এর বাজার দর ১৫ হাজার রুপি যা মাইক্রোম্যাক্সের ফোনবুক প্রো এবং উইশটেল ইরা কমেট এর চেয়ে ৫ হাজার রুপি বেশি।
ইনটেল আগামী দুই বছরের মধ্যে তৈরি করবে হাতের স্পর্শ, কণ্ঠস্বর ও ইশারার আলট্রাবুক
সেমিকন্ডাক্টর প্রস্তুতিকারী বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইনটেল আগামী দুই বছরের মধ্যে এমন আলট্রাবুক তৈরি করবে যা হাতের স্পর্শ, কণ্ঠস্বর ও ইশারা থেকে নির্দেশ নিয়ে কাজ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আলট্রাবুকের ১৪০টি নকশা প্রকাশ করেছে। গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইনটেল করপোরেশনের বার্ষিক শীর্ষ সম্মেলনে পিসি ক্লায়েন্ট গ্রুপের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের সাধারণ ব্যবস্থাপক সঞ্জয় ভোরা বলেন, আলট্রাবুকের উন্নত সংস্করণের পাশাপাশি এর ব্যবহার করার ধরনেও পরিবর্তন আনা হবে। এতে আলট্রাবুকে যেকোনো কাজ হবে আগের চেয়ে দ্রুতগতিতে। তিনি বলেন, ‘এখন জরিপ চালালে দেখা যাবে, বিশ্বের ৮০ শতাংশ মানুষ হাতের স্পর্শে কাজ করা যায় এমন আলট্রাবুক পছন্দ করবে।কাজেই আমরা সেদিকটায় বেশি করে নজর দেব।’মাইক্রোসফট করপোরেশনের আসন্ন উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম সম্পর্কে ভোরা বলেন, ‘নতুন এই অপারেটিং সিস্টেমটি নিঃসন্দেহে একটি অনন্য অপারেটিং সিস্টেম হবে। এই অপরেটিং সিস্টেম-সংবলিত আলট্রাবুক তৈরির জন্য আমরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করে যাচ্ছি। কণ্ঠস্বর শুনে যাতে আলট্রাবুক কাজ করে, সে জন্য আমরা নতুন সফটওয়্যার তৈরির জন্য কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’ —টাইমস অব ইন্ডিয়া
আসছে ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস সম্মেলনে গ্যালাক্সি ৪ অবমুক্ত করা হতে পারে
উন্মাদনা এখন আইফোন ৫ মডেল নিয়ে। তবে স্মার্টফোনের বিশ্ববাজারে অ্যাপলের শক্ত প্রতিপক্ষ গ্যালাক্সি এস(৩)। আইফোন ৫ আসতে আর খানিকটা বিলম্ব হলে কিংবা মামলায় জড়িয়ে যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস(৩) বিক্রির ওপর নিষেধাজ্ঞা না এলে আইফোন ৫ এর বাজার আরও খানিকটা গুটিয়ে যেত। এমনটিই বলছেন বাজার বিশ্লেষকেরা।দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং অপারেটিং সিস্টেম অ্যানড্রইডের বাজারকে দিয়েছে বাড়তি প্রাণশক্তি। এবারে তাই গ্যালাক্সি(৪) নিয়ে নতুন প্রত্যাশা, প্রতীক্ষা। আর এ সংবাদের হালে পানিও এসেছে। আসছে ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেস সম্মেলনে গ্যালাক্সি(৪) অবমুক্ত করা হতে পারে।
গ্যালাক্সি এস(৪) ফেব্রুয়ারিতে প্রদর্শিত হলেও মার্চে সাপ্লাই চেইনের মাধ্যমে বিশ্ব বিপণন শুরু হবে এ মডেলের। এ হিসাবে নয় মাসের মধ্যেই আসছে পরবর্তী স্মার্ট মডেল। কিন্তু আইফোন ৪ মডেলের তুলনার পরের মডেল আইফো ৫ আসতে কালবিলম্ব হয়েছে অনেকটাই।
এ মডেলের সম্ভাব্য বৈশিষ্ট্য ৫ ইঞ্চি টাচস্ক্রিন, ওলেড ডিসপ্লে এবং সময়ের সবচেয়ে আলোচিত ফোরজি এলটিই সমর্থিত স্মার্টফোন। এ ছাড়াও স্যামসাংয়ের বিপণন শৈলীতে এক বছরের ব্যবধান তত্ত্বকে বাস্তবের রূপ দিচ্ছে গ্যালক্সি(৪)।
এরই মধ্যে ২ কোটি গ্যালাক্সি(৩) বিক্রি করেছে স্যামসাং। এ মডেলের মাধ্যমে স্যামসাং তার হারানো বাজার আবারো ফিরে পেয়েছে। আর স্যামসাং পণ্য বিক্রিতেও গড়েছে নতুন রেকর্ড।
মাইক্রোম্যাক্স এনেছে সাতটি স্মার্ট ফোন, দুটি সুপার ফোন ও একটি ট্যাবলেট পিসি
মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশে নতুন ১০টি মুঠোফোন নিয়ে এসেছে। তিন শ্রেণীর এই হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে সাতটি স্মার্ট ফোন, দুটি সুপার ফোন ও একটি ট্যাবলেট পিসি। গত বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নতুন মুঠোফোনগুলোর উদ্বোধন করা হয়। এই ফোন পাওয়া যাবে এক হাজার ৪০০ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। নতুন হ্যান্ডসেটগুলোর মধ্যে রয়েছে দুটি অ্যান্ড্রোয়েড ফোন। এ ১১০ ক্যানভাস অ্যান্ড্রোয়েড সুপার ফোনে রয়েছে ডুয়েল সিম, অ্যান্ড্রোয়েড ৪.০.৩ সংস্করণ, পাঁচ ইঞ্চি মাল্টি স্পর্শকাতর পর্দা ইত্যাদি। এ ৬৫ স্মার্টিতে রয়েছে ডুয়েল সিম, অ্যান্ড্রোয়েড ২.৩ সংস্করণ, ৪ দশমিক ৩ ইঞ্চি পর্দা ইত্যাদি। মাইক্রোম্যাক্সের পি ২৭৫ ফানবুক ইনফিনিটি হলো সাত ইঞ্চি ট্যাবলেট পিসি। এটি ওয়াই-ফাই ব্যবহার উপযোগী, ১ দশমিক ২ গিগাহার্জ প্রসেসরসমৃদ্ধ ভিডিও কলিং উপযোগী সুপার স্মার্ট ফোন। এ ছাড়া আরও সাতটি স্মার্ট মাল্টিমিডিয়া মুঠোফোন হচ্ছে এক্স-১০১, এক্স-১০৩, এক্স-২৯২, এক্স-৩২০, এক্স-৩২৪, এক্স ১ আই এক্সট্রা ও এক্স ৪৫৫।এইচটিসি আনছে উইন্ডোজ ফোন ‘৮এক্স’ ও ‘৮এস’
মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮ চালিত নতুন দু’টি স্মার্টফোন দেখালো তাইওয়ানিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। এইচটিসির সতুন স্মার্টফোন দু’টি হচ্ছে উইন্ডোজ ফোন এইটএক্স (8X) এবং উইন্ডোজ ফোন এইটএস (8S)। এইচটিসি জানিয়েছে নভেম্বর থেকেই বাজারে পাওয়া যাবে স্মার্টফোন দু’টি। খবর রয়টার্স-এর।
উইন্ডোজ ফোন এইটএক্স-এ আছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪.৩ ইঞ্চি স্ক্রিন এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আরো আছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং ১ জিবি র্যাম।
অন্যদিকে উইন্ডোজ ফোন এইটএস মডেলটিতেও আছে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর। ৪ ইঞ্চি স্ক্রিন এবং এলইডি অটো অ্যাডজাস্ট ফ্লাশসহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই মডেলটিরও ইন্টারনাল মেমোরি ১৬ জিবি। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়িয়ে নেয়া যাবে আরো ১৬ জিবি পর্যন্ত।
উইন্ডোজ ফোন এইটএক্স এবং এইটএস স্মার্টফোন দু’টির স্ক্রিন তৈরিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস।
এ বছরের নভেম্বর মাস থেকেই বিশ্বের ৫০টি দেশের বাজারে একসঙ্গে পাওয়া যাবে এইচটিসির নতুন উইন্ডোজ স্মার্টফোন দু’টি।
অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করবে কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এসার
২০১৩ সালের মধ্যে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর আধাডজন স্মার্টফোন তৈরি করবে কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান এসার।
এর মধ্যে একটি স্মার্টফোনে ব্যবহূত হবে মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আর বাকি পাঁচটি মডেলের স্মার্টফোনে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
এসারের প্রেসিডেন্ট জিম ওয়াং তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসকে জানিয়েছেন, আগামী বছরের জন্য এসার যেসব স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে, তার মধ্যে উইনডোজনির্ভর ও অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন থাকবে। এসারের হাই এন্ডের বা দামি মোবাইলগুলোতে কোয়ালকমের তৈরি ডুয়াল কোর প্রসেসর ব্যবহূত হবে আর সাশ্রয়ী বা লোয়ার এন্ডের স্মার্টফোনগুলোর জন্য চিপসেট তৈরি করবে মিডিয়াটেক।
ইউরোপ, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে এ স্মার্টফোনগুলো ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এসার।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের বাজারকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
নতুন স্মার্টফোন ডিজায়ার এক্স বাজারে আনছে মোবাইল ফোন নির্মাতা এইচটিসি
গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেম চালিত নতুন স্মার্টফোন ডিজায়ার এক্স বাজারে আনছে মোবাইল ফোন নির্মাতা এইচটিসি। নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন। আইফা ২০১২-এ প্রথমবারের মতো স্মার্টফোনটি দেখায় তাইওয়ানের এই মোবাইল ফোন নির্মাতা। খবর টেকট্রির।
ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ‘ওয়ান এক্স’-এর ব্যর্থতার পর এবার মধ্যস্তরের বাজার ধরার জন্য এইচটিসি বানিয়েছে নতুন ডিজায়ার এক্স স্মার্টফোনটি। স্মার্টফোনটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে। আরো রয়েছে এইচটিসির কাস্টম সেন্স ৪.০ ইউজার ইন্টারফেস।
ডিজায়ার এক্স স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ১ গিগাহার্টজের ডুয়াল কোর সিপিইউ, ৭৬৮ মেগাবাইট র্যাম, ৪৮০ বাই ৮০০ পিক্সেলের ৪ ইঞ্চি সুপার এলসিডি ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং ৩২ জিবি এক্সটারনাল মেমোরি ব্যবহারের সুবিধা। ফোনটিতে আরও থাকবে ওয়াইফাই সুবিধা, ব্লুটুথ ৪.০ মাইক্রোইউএসবি ২.০ এবং ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।
নতুন স্মার্টফোনটির বাজারে আসার তারিখ এবং দাম এখনও জানায়নি এইচটিসি। তবে সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউরোপ এবং এশিয়ার বাজারে আসার সম্ভাবনা রয়েছে ডিজায়ার এক্স-এর।
অক্টোবরে বাজারে আসছে আইপ্যাড মিনি
বিশ্বখ্যাত জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড অ্যাপলের নতুন সংস্করণ আইপ্যাড মিনি নিয়ে এতদিন চলছিলো নানা গুজব৷ চলছিলো নানারকম আলোচনা৷ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী অক্টোবরেই আসছে অ্যাপলের বহুল আলোচিত এই সংস্করণটি৷ সূত্র : টাইমস অব ইন্ডিয়া
আইপ্যাডের ছোট এ সংস্করণ নিয়ে ইতিমধ্যে প্রযুক্তিবিশ্বে চলছে নানা গুঞ্জন৷ এর আগে প্রযুক্তিবিষয়ক ব্লগ আইমোরের সূত্র ধরে অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে আসার খবর পাওয়া গিয়েছিল৷ কিন্তু এবার এসব তথ্য জানা গেলো অল থিঙ্কস ডিজিটাল নামের ওয়েবসাইট থেকে৷
আগামী সেপ্টেম্বর মাসের ১২ তারিখে আইফোনের সর্বশেষ সংস্করণও বাজারে আসবে বলে জানা গেছে৷ এর পরেই বাজারে আসবে আইপ্যাড মিনি৷ তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বরাবরের মতো কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ৷ মাত্র আট ইঞ্চি পর্দার আইপ্যাড বাজারে আসার আগেই বেশ আলোচনার সৃষ্টি করেছে৷ তবে সাইজ কি সাত ইঞ্চি হচ্ছে, না আট ইঞ্চি হচ্ছে তা নিয়েও রয়েছে নানা মত৷
সূত্রে জানা যায়, বর্তমান সময়ের আইপ্যাডের প্রায় সব সুবিধাই থাকবে নতুন আইপ্যাড মিনিতে৷ বাজারের আমাজন কিন্ডল ফায়ার, উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে অ্যাপলের এ নতুন মিনি আইপ্যাডের উদ্যোগ বলেও মনে করছেন অনেকেই৷
এখন আইপ্যাডপ্রেমীদের অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর পর্যন্ত, তখনই জানা যাবে আইপ্যাড মিনির বিস্তারিত৷
বার্লিনে চলতি ২০১২ আইফা সম্মেলন উপলক্ষে স্যামসাং এর স্মার্টফোন সহ ৫ নতুন পণ্য
বার্লিনে চলতি ২০১২ আইফা সম্মেলন উপলক্ষে ২৯ আগস্ট বুধবার উইন্ডোজনির্ভর পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন, উইন্ডোজ আরটি নির্ভর ট্যাবলেট কম্পিউটার, উইন্ডোজচালিত ডেস্কটপসহ নতুন মোট পঁাচটি পণ্য বাজারে আনছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্যামসাংয়ের ঘোষণা দেওয়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটির নাম হবে- `এটিভ এস’। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, উইন্ডোজচালিত নতুন এ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডচালিত গ্যালাক্সি এস৩ এর মতই। `এটিভ এস’ নামের পাতলা স্মার্টফোনটিতে থাকছে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম সুবিধা। ৪.৮ ইঞ্চি মাপের গরিলা গ্লাসের এইচডি সুপার অ্যামোলেড ডিসপে্ল, যা সহজে ভাঙবে না। থ্রিজি সুবিধার পাশাপাশি ১৬ ও ৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, পেছনে ৮ মেগাপিক্সেল ও সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও নির্দষ্টি উইন্ডোজ বাটন সুবিধা থাকছে।
এটিভ বর্্যান্ডের উইন্ডোজ আরটি সংস্করণচালিত নতুন স্যামসাং ট্যাবলেট কম্পিউটারটির নাম-`এটিভ ট্যাব’। ১০.১ ইঞ্চি মাপের এ ট্যাবে থাকবে ১.৫ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, এইচডি এলসিডি ডিসপে্ল, ব্লুটুথ৪.০. মাইক্রোএচডিএমআই ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সুবিধা। ০.৩৫ ইঞ্চি পুরুত্বের ট্যাবলেটটির ওজন ১.২৫ পাউন্ড।
এটিভ বর্্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনার তারিখ ও দাম এখনও ঘোষণা করেনি স্যামসাং।
স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও চলতি বছরের ২৬ অক্টোবর তিনটি উইন্ডোজনির্ভর অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার বাজারে আনবে প্রতিষ্ঠানটি। প্রতিটি কম্পিউটারে হাই ডেফিনেশন (এইচডি) টাচ ডিসপে্ল থাকবে। স্যামসাংয়ের এ তিনটি মডেলেই ব্যবহূত হবে ইনটেলের প্রসেসর।
স্যামসাংয়ের নতুন ডেস্কটপগুলো আসবে সিরিজ ৭ ও সিরিজ ৫-এ। ২৭ ইঞ্চি এইচডি স্ক্রিনের ফুল টাচ সুবিধার মডেলটি যোগ হবে ৭ সিরিজে, যা মোশন কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারবে। ইনটেলের শক্তিশালী প্রসেসর ও ৮ গিগাবাইট র্যাম সুবিধার উইন্ডোজ ৮ নির্ভর এ ডেস্কটপ বাজারে আসবে অক্টোবরে। দাম হবে ১ হাজার ৬৯৯ ডলার।
স্যামসাং ৭ সিরিজের আরেকটি মডেল হবে ২৩ ইঞ্চি মাপের ডেস্কটপ। ২৭ ইঞ্চি ডেস্কটপটির তুলনায় এর প্রসেসরের ক্ষমতা কম হবে। এতে ৬ গিগাবাইট র্যাম থাকবে। এ মডেলটির দাম হবে ১ হাজার ৯৯ ডলার।
স্যামসাং ৫ সিরিজে বাজারে আসবে ইনটেল কোর আই ৩ প্রসেসরের ২১.৫ ইঞ্চি মাপের ডেস্কটপ কম্পিউটার। অল-ইন-ওয়ান ডেস্কটপ হিসেবে এ মডেলটিতে থাকবে ৪ গিগাবাইট র্যাম ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা। এর দাম হবে ৭৪৯ ডলার।
উইন্ডোজনির্ভর পণ্যগুলো ছাড়াও এবারের আইফা সম্মেলনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.১ বা জেলিবিনযুক্ত একাধিক পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। জেলিবিনযুক্ত প্রথম পণ্যটি হবে গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের সাদৃশ্যে একটি ক্যামেরা। এই ক্যামেরাটিও গ্যালাক্সি এস সিরিজে যুক্ত হবে। এর নাম- গ্যালাক্সি এস ক্যাম। এতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি শেয়ার করার সুবিধাসহ স্মার্টক্যামেরার সব বৈশষ্ট্যিই যুক্ত হচ্ছে। এ ক্যামেরার নতুনত্ব হচ্ছে কণ্ঠস্বর শনাক্তের সুবিধা। কণ্ঠস্বরের মাধ্যমে নির্দেশ দিয়ে গ্যালাক্সি এস ক্যামে ছবি তোলা যাবে।
জেলিবিনযুক্ত স্যামসাংয়ের নতুন আরেকটি পণ্য হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট২। সাড়ে পঁাচ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত গ্যালাক্সি নোট২ স্টাইলাস পেন ব্যবহার করা যায়। স্মার্টফোন ও ট্যাবলেটের মাঝামাঝি পণ্য হওয়ায় স্যামসাং একে `ফ্যাবলেট’ বলছে। ১.৬ গিগাহার্টজ প্রসেসরের গ্যালাক্সি নোটের দ্বিতীয় সংস্করণটির র্যাম ২ গিগাবাইট।
প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের আগেই উইন্ডোজ ফোন৮ নির্ভর স্মার্টফোন বাজারে আনার কথা ছিল নকিয়ার। তবে স্যামসাং নকিয়ার আগেই সেই ঘোষণা দিয়েছে।
এদিকে, ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট বিষয়ে মামলার রায়ে স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেছেন আদালত। আগামী ৬ ডিসেম্বর আদালতে স্যামসাং পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা বিষয়ে শুনানি হবে। ঐদিন স্যামসাংয়ের ৮ টি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রিতে নিষেধাজ্ঞা চাইতে পারে অ্যাপল।
প্রযুক্তি বিশে্লষকরা জানিয়েছেন, মামলায় হেরে যাওয়ার পরপরই একগুচ্ছ নতুন পণ্য এনে নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার ঘোষণাই দিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
দক্ষিণ কোরিয়ান টেকনোলজি প্রতিষ্ঠান এলজি নতুন কোয়াড-কোর স্মার্টফোন ‘অপটিমাস জি’ নিয়ে এসেছে
হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্মার্টফোন বাজারে এতোদিন এলজি তেমন কোনো প্রভাব বিস্তার করতে না পারলেও, বলা হচ্ছে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রির সঙ্গে প্রতিদ্ব›দ্বীতায় নামতে পারে অপটিমাস জি। খবর ইয়াহু নিউজ-এর।
অপটিমাস জিতে রয়েছে ১.৫ গিগাহার্জের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, ৪.৭ ইঞ্চি ট্রু এইচডি ১২৮০ বাই ৭৬৮ পিক্সেলের আইপিএস ডিসপ্লে। আরো আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র্যাম এবং ২,১০০ মিলি অ্যাম্প ব্যাটারি। আর এ সবকিছুই থাকছে কেবল ৮ মিলিমিটার পুরু কেসিংয়ের মধ্যে।
এলজির নতুন অপটিমাস জি চলবে গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেমে। সেপ্টেম্বর মাসে প্রথমে কোরিয়া এবং জাপানের বাজারে আসবে অপটিমাস জি।
স্মার্টফোন বাজারের একছত্র অধিকারী অ্যাপলের রাজত্বে এলজির নতুন অপটিমাস জি কোনো প্রভাব ফেলতে পারবে কি না সেটিই এখন বড় প্রশ্ন।
ত্রিমাত্রিক গ্রাফিকস কার্ড
গিগাবাইট ব্রান্ডের ‘জিভি-এন৫৬০’ ওসি মডেলের অত্যাধুনিক গ্রাফিকস কার্ড এখন দেশেই পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণনকারী স্মার্ট টেকনোলজিস বিডি সূত্র এ তথ্য জানিয়েছে।
জিফোর্স জিটিএক্স ৫৬০ চিপসেটে তৈরি এ গ্রাফিকস কার্ডে আছে ৯০০ মেগাহার্টজ ক্লকস্পিড, ১৮০০ মেগাহার্টজ শেডার ক্লক এবং ২৫৬ বিট মেমোরি বাস স্পিড।
এ গ্রাফিকস কার্ড ব্যবহারে কম্পিউটারে ন্যুনতম ৫০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকতে হবে। ১ গিগাবাইটের এ গ্রাফিকস কার্ডের দাম ১৭ হাজার ৫০০ টাকা।
এইচপির প্যাভিলিয়নে নতুন ল্যাপটপ
এইচপির প্যাভিলিয়ন জি৬-২০১৭টিইউ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এসেছে। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৭ -৩৭১২কিউএম প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাাম, ৬৪০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি পর্দা ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৬৯ হাজার টাকা।
বাংলাদেশের বাজারে এসেছে ফোলিও ১৩-২০০০ মডেলের আলট্রাবুক
হিউলেট প্যাকার্ড বা এইচপির আলট্রাবুক হিসেবে বাংলাদেশের বাজারে এসেছে ফোলিও ১৩-২০০০ মডেলের আলট্রাবুকটি। অত্যন্ত হালকা-পাতলা মডেলের এ ল্যাপটপটির সবচেয়ে বড় সুবিধা এর সাড়ে নয় ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ।
১৩ ইঞ্চি ডিসপ্লেযুক্ত এ আলট্রাবুকটিতে রয়েছে ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম এবং ১২৮ গিগাবাইট এএসডি ড্রাইভ সুবিধা।
অ্যালুমিনিয়াম চেসিসের এই ল্যাপটপটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপটির দাম ৯৫ হাজার টাকা।
প্লেবুক ট্যাবলেট ডিভাইস বাজারে আনছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)
অগাস্টের দ্বিতীয় সপ্তাহে নতুন প্লেবুক ট্যাবলেট ডিভাইস বাজারে আনছে ব্ল্যাকবেরি নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)। নতুন প্লেবুক ট্যাবলেটে থাকছে বিল্টইন সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট। আর প্লেবুকের নতুন মডেলটি প্রথম বাজারে ছাড়ার জন্য কানাডাকেই বেছে নিয়েছে রিম। খবর রয়টার্স-এর।
প্রথম থেকেই প্লেবুকের ইমেইলসহ আরো বেশ কিছু ফিচারে ছিলো নানা সমস্যা। এ ছাড়া সফটওয়্যার আপগ্রেডের সময় ব্যবহারকারীদের খরচটাও হতো অনেক বেশি।
ফোর-জি সুবিধাসহ অ্যাপলের আইপ্যাড, আইফোন এবং গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে প্রতিযোগিতায় এই প্লেবুক কতোটা সফল হবে তা বলা সত্যিই কঠিন। গত বছরই রিমের পণ্যে বিশাল ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছিলো বাজারে টিকে থাকার জন্য।
রিম জানিয়েছে, নতুন ট্যাবলেট পিসিটি কানাডার বাজারে আসবে বৃহস্পতিবার। এরপর পর্যায়ক্রমে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ, সাউথ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাজারেও পাওয়া যাবে।
এদিকে স্টক মার্কেটেও কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার রিম-এর শেয়ারের দাম শতকরা ২ ভাগ নিচে নেমে ৬ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরিতে কাজ শুরু করছে মাইক্রোসফট
‘সারফেস’ ট্যাবলেটের প্রথম সংস্করণ এখনো বাজারে আসেনি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ চালিত সারফেস ট্যাবলেট ২৬ অক্টোবর বাজারে ছাড়বে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ শুরু করছে মাইক্রোসফট। সারফেস দলে নিয়োগের জন্য নতুন করে অভিজ্ঞ কর্মকর্তা চেয়ে বিজ্ঞাপনও ছেপেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ তৈরির জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এদিকে, মাইক্রোসফটের হার্ডওয়্যার ব্যবসায় আসা নিয়ে হতাশ হয়েছে মাইক্রোসফট সফটওয়্যারের পণ্য নির্মাতা এসার। ট্যাবলেট কম্পিউটারের বাজারে মাইক্রোসফটের ‘সারফেস’ ট্যাবলেটটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি। সারফেস ট্যাবলেট বাজারে আনার আগে মাইক্রোসফটে দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করেছেন এসারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জে টি ওয়াং।
আসুসের নতুন অল-ইন ওয়ান পিসি বাজারে আসছে
আসুস ব্র্যান্ডের ‘ইটি১৬১১পিইউটি’ মডেলের টাচস্ক্রিন ফাংশনের অলইন ওয়ান পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি। স্পর্শক পর্দা থাকায় পিসির সবগুলো ফাংশন বা অ্যাপগুলো আঙ্গুলের ছোঁয়ায় নিয়ন্ত্রণ করা যায়।
এ পিসির সবগুলো কম্পোনেন্টই টাচস্ক্রিন এলইডি প্যানেলটির সঙ্গে বিল্টইন। আকর্ষণীয় এ পিসিতে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ জিবি ডিডিআর-৩ র্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক।
এ ছাড়াও বিনোদন সংযোগে আছে অনবোর্ড গ্রাফিকস, বিল্টইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, ৪টি (২.০) ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, কম পোর্ট, ইউএসবি মাউস এবং কিবোর্ড।
এতে মার্কারি মুক্ত এলইডি প্যানেল এবং বিদ্যুৎসাশ্রয়ী অ্যাটম প্রসেসর থাকায় পিসিটি পরিবেশবান্ধব বলে বিপণন সূত্র জানিয়েছে। আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির ঈদ উৎসবে পণ্যটি কেনা যাবে। এ মুহূর্তে দাম ৩৪ হাজার টাকা।
নকিয়া উইন্ডোজ ৮ ফোন ৫ সেপ্টেম্বর আসছে
প্রথম উইন্ডোজ ৮ ফোন নকিয়া 2012 এ বিশ্ব উচিত একটি ব্র্যান্ড নতুন Lumia জানা
আমরা যে শ্রেষ্ঠ-বন্ধু এবং অংশীদারদের মাইক্রোসফট এবং নকিয়া বিছানায় যত তাড়াতাড়ি উইন্ডোজ ৮ এর মোবাইল বিন্যাসে অপাবৃত ছিল জাম্পিং হবে জানত. কিন্তু ব্লুমবার্গ থেকে শব্দ পরে শুধুমাত্র বর্তমানে,, আমরা কাছাকাছি নির্দিষ্ট যে নকিয়া বিশ্ব 2012 সালের প্রথম উইন্ডোজ ৮ মোবাইল, সম্ভবত একটি নতুন Lumia, সেপ্টেম্বর ৫ উপর অপাবৃত দেখতে পাবেন.
সরকারি মাইক্রোসফটের নতুন মাল্টি প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ৮, মুক্তির তারিখ 26 অক্টোবর. সুতরাং নকিয়া ২ সেপ্টেম্বর অপাবরণ অপারেটিং সিস্টেম নিজেই তুলনায় নতুন Lumia হ্যান্ডসেট সম্পর্কে অধিক হতে পারে.
অবশ্যই আছে সেখানে সুযোগ এই মোবাইল সংস্করণের সম্পূর্ণ অনাবৃত সময় ডেস্কটপ স্বাদ, উইন্ডোজ ৮ প্রো, অক্টোবর মধ্যে প্রকাশ পায় হবে. সম্ভবত সঙ্গে আপেল সহ – – এখন জন্য আমরা অপেক্ষা সুযোগ খুব তাড়াতাড়ি মাইক্রোসফট সারফেস দেখতে জন্য আমাদের শ্বাস অধিষ্ঠিত.
কনিকা মিনোল্টা ব্র্যান্ডের কালার লেজার প্রিন্টার
সেফ আইটি সার্ভিসেস লি. বাজারে নিয়ে এসেছে কনিকা মিনোল্টা ব্র্যান্ডের ম্যাজিক কালার ১৬০০ডব্লিউ মডেলের কালার লেজার প্রিন্টার। জাপান অরিজিন এই প্রিন্টারটির প্রিন্ট স্পিড ২০ পিপিএম (মনোক্রম)/৫ পিপিএম (কালার), প্রিন্ট রেজল্যুশন ১২০০ বাই ৬০০ ডিপিআই, মাসিক ডিউটি সাইকেল ৩৫ হাজার পৃষ্ঠা, মেমোরি ১৬ মেগাবাইট, ২০০ শিট মাল্টি পেপার ইনপুট ট্রে, ইউএসবি ২.০ ইন্টারফেস সহ প্রভৃতি ফিচারসম্পন্ন। সহজলভ্য দামে সর্বোচ্চ মানের প্রিন্ট নিশ্চয়তার এই প্রিন্টারের টোনারের প্রিন্টিং খরচ খুবই সাশ্রয়ী ও রয়েছে সর্বত্র টোনার প্রাপ্তির নিশ্চয়তা। প্রিন্টারটির দাম ১৮,০০০ টাকা। যোগাযোগ: ০১৮১৭১৪৯৩০৫।
স্যামসাংয়ের নতুন আল্ট্রাবুক বাজারে
স্যামসাংয়ের এনপি৫৩০ ইউ৪সি মডেলের নতুন আল্ট্রাবুক ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে।
ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর-সংবলিত এই ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ৭ হোম বেসিক, এনভিদিয়া জিফোর্স জিটি৬২০এম গ্রাফিক্স কার্ড, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যা ম, ৭৫০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, ২৪ গিগাবাইট সলিড স্ট্রেইট ড্রাইভ, ১৪ ইঞ্চি সুপার ব্রাইট এলইডি ডিসপ্লে এবং ৮ সেল ব্যাটারি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৮৬ হাজার টাকা।
বাজারে এসেছে আসুসের নতুন ল্যাপটপ
আসুসের নতুন এ৪৩ই মডেলের ল্যাপটপ বাজারে এসেছে।
এতে রয়েছে ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি পর্দা, ডিভিডি রাইটার ইত্যাদি।
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের বাজারে আনা ল্যাপটপটির দাম ৪৯ হাজার টাকা।
বাজারে আসছে অ্যাপলের একগুচ্ছ নতুন প্রযুক্তির পণ্য
অ্যাপল তার রেটিনা ডিসপ্লের ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রো ল্যাপটপ আর নতুন আইম্যাক কম্পিউটার এ বছরের সেপ্টেম্বরে বাজারে আনতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন।
প্রযুক্তি বিশে্লষক মিং-চি কোউয়ের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার জানিয়েছে, এ বছরের ১১ জুন বাজারে আসা ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো’র ধারাবাহিকতায় রেটিনা ডিসপ্লেযুক্ত ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এ বছরের অক্টোবরেই বাজারে আনতে পারে অ্যাপল, যা ম্যাকবুক এয়ারের বিকল্প হিসেবে পছন্দ করবেন ক্রেতারা। ১৩ ইঞ্চির নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা ম্যাকবুক প্রো’র তুলনায় আরও বেশি হালকা-পাতলা হতে পারে।
এদিকে আইম্যাক বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র ধরে মিং-চি নতুন সংস্করণের আইম্যাকের তথ্য জানিয়েছেন। বর্তমানে বাজারে আইম্যাকের চাহিদা বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুসারে, আইম্যাক ও ১৩ ইঞ্চির রেটিনা ম্যাকবুক প্রো’র পাশাপাশি আইফোন ৫, নতুন আইপড ও ছোটো সংস্করণের আইপ্যাড বাজারে আনতে কাজ করছে অ্যাপল। চলতি বছরে অ্যাপলের একগুচ্ছ নতুন প্রযুক্তির পণ্যের দেখা মিলতে পারে বাজারে।
স্যামসাং’র একমাত্র প্রজেক্টর ফিচারে এসেছে গ্যালাক্সি বিম প্রজেক্টর ফোন
আকর্ষনীয় এই হ্যান্ডসেটের নাম গ্যালাক্সি বিম প্রজেক্টর ফোন। গ্যালাক্সি সিরিজে আরো একটি অত্যাধুনিক বৈশিষ্ট্যের নতুন হ্যান্ডসেট যোগ করছে স্যামসাং। কোরিয়ান এই নির্মাতা জোর কন্ঠে জানান দিয়েছে, বিশ্বে এই প্রথম অ্যান্ড্রয়েড নিয়ন্ত্রিত প্রজেক্টর ফোনের আবির্ভাব তারাই করছে।
অ্যান্ড্রয়েড ২.৩ সংস্করণের প্রজেক্টর হ্যান্ডসেট ইমেজকে ৫০ ইঞ্চি পর্যন্ত চতূর্দিকে প্রসারিত করতে পারে। ৪ ইঞ্চির পর্দার এই ফোনে আছে দুটি ক্যামেরা।
সম্প্রতি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং তার সর্বশেষ ও সর্বাধুনিক পণ্যের মধ্যে প্রজেক্টর ফোনটিও উপস্থাপন করেছিল ।
অ্যান্ড্রয়েডের সবশেষ সংস্করণ পণ্যটিতে কেন থাকছেনা এ নিয়ে অনেকেরই মনে নানা প্রশ্ন রয়েছে, তবে প্রথম থেকেই স্যামসাং দাবি করে আসছে এটি বিশেষভাবে আইসিএস সংস্করণে হালনাগাদযোগ্য।
এই বিমের ক্ষমতায় আছে ১৫ লিউমেন ডিজিটাল লাইট প্রজেক্টর (ডিএলপি) যা দুই মিটার দুরুত্বের ৩৬০ পিক্সেলের ছবি ৫০ ইঞ্চি পর্যন্ত প্রক্ষেপণ করতে সক্ষম। ডব্লিউভিজিএ মাল্টি-টাচ ধারণক্ষম এলসিডি প্রযুক্তির পর্দার পিক্সেলের গঠন ৮০০ বাই ৪৮০। যান্ত্রিক কার্যশক্তিতে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ সাথে ৭৬৮ মেগাবাইট র্যাম। পরিমাপের ভিত্তিতে-পণ্যটির ওজন ১৪৫ গ্রাম, মাত্র ০.৫ ইঞ্চি মোটা, ৪.৯ ইঞ্চি উচ্চতা এবং চওড়া ২.৫ ইঞ্চি। যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যগুলো ৫ এমপি স্ন্যাপার যা ৭২০ পিক্সেলের ভিডিও ধারণ করতে সক্ষম, ভিডিও চ্যাটের জন্য সম্মুখ ভাগের ক্যামেরা ১.৩ এমপি এবং ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি সাথে ৩২ জিবি মাইক্রোএসডি স্লট। নির্মাতা সুত্রের তথ্যনুসারে ২০০০ এমএএইচ ব্যাটারি প্রজেক্টরের মাধ্যমে ৩ ঘন্টার ভিডিও প্লেব্যাক চালু রাখে এবং ২জি প্রযুক্তিতে ২০ ঘন্টা পর্যন্ত কথোপকথন সম্ভব।
কোরিয়ান নির্মাতার আকর্ষণীয় এই সংখ্যায় ভক্তদের উচ্চাকাঙ্খাগুলো বাস্তব হবে এমন ধারণা এখন লোকমুখে, কারণ স্যামসাং প্রকৃতপেক্ষ এর খুচরা প্যাকেজে রাখছে বাড়তি আরেকটি ব্যাটারি । এছাড়াও অনুমান করা হচ্ছে স্যামসাং দক্ষতার সাথে একই ভাবে দ্বিগুণ টকটাইম সুবিধা রেখেছে, কারণ ব্যাটারি দুটির ‘বিবৃতি ছকের’ সুস্পষ্ট বিবরণ তাই প্রমাণ করে।
কিন্তু বর্তমানে ধারণা করা হচ্ছে অবশেষে এর একটি ব্যাটারি শুধু ১.৫ ঘন্টা চালাতে পারবে। ব্যবহারকারী যদি একটি মুভি একভাবে দেখতে চাই তবে অবশ্যই বাড়তি সময় ঠিক করে দিতে হবে।
আলোচকদের অভিমত উক্ত বৈশিষ্ট্য সম্বলিত ফোন সত্যিই যদি আসে তবে ব্যক্তিগত মুভি থিয়েটার হিসেবে পণ্যটির জয় হবে।
এছাড়া সীমাহীন অ্যাপস প্রাপ্তিসাধ্য কেননা গুগল প্লে সুবিধা থাকছে, উপস্থাপনের জন্য আছে ড্রয়িং টুল। লেজার পয়েন্টার সুবিধাও রাখার ইচ্ছা প্রকাশ করেছে তারা।
স্যামসাং আরো জানিয়েছে, প্রজেক্টর ফোনের যথাযোগ্য স্থানে প্রতিষ্ঠানের প্রতীক সংযুক্ত করা হয়েছে। এই ফোন অল্প দামের কিছু ব্র্যান্ড মডেল যেমন ইনটেক্স, স্পাইস, মাইক্রোমেক্স এবং ম্যাক্স মোবাইলের শীর্ষে অবস্থানকারী। কিন্তু প্রজেক্টর ফোনের মাত্রাধিক মূল্য, ডলারে প্রায় ৬১৫ এবং রুপীতে পড়বে ৩০ হাজার। স্যামসাং’র একমাত্র প্রজেক্টর ফিচারের জোরে প্রতিপক্ষ প্রতিষ্ঠানগুলোর অগ্রগতির সম্ভাবনা এখন নিচে বলে ভাবছে সমালোচকরা।
৩২ হাজারে ইপিসি
আসুসের ইপিসি ‘১২২৫বি’ মডেলের নতুন নেটবুক এখন দেশে পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১১.৬ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
এ মডেলের নেটবুকে আছে ১.০ গিগাহার্টজ গতির এএমডি ডুয়্যালকোর প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৪ জিবি ডিডিআর-৩ র্যাম, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ১০/১০০ ল্যান, ৮০২.১১বি/জি/এন, এইচডি অডিও, ব্লুটুথ ৩.০, ২টি ৩.০ ইউএসবি পোর্ট, ১টি ২.০ ইউএসবি পোর্ট, ভিজিএ এবং এইচডিএমআই ইন্টারফেস।
ওজন ১.৪৪ কেজি মাত্র। এ মুহূর্তে দাম ৩২ হাজার
হুন্দাই এবারে ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই এবারে ট্যাবলেট কম্পিউটার বাজারে আনছে। ‘হুন্দাই ট্যাব’ নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এই ট্যাবলেট প্রথমত রাশিয়ার বাজারে উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। হুন্দাইয়ের কর্মকর্তার বরাতে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এক খবরে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়ার বাজারে আসবে হুন্দাই ট্যাব।
হুন্দাইয়ের ট্যাবলেট কম্পিউটারের মধ্যে দুটি হবে সাত ইঞ্চি পর্দার। একটি হবে ৯ দশমিক ৭ ইঞ্চি ও অন্যটি হবে ১০ দশমিক ১ ইঞ্চি মাপের। ট্যাবলেটে সুবিধা হিসেবে থাকবে ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট মেমোরি, ওয়াই-ফাই ও ব্লুটুথ।
হুন্দাই ট্যাবলেটের দাম হতে পারে ২১৫ ডলারের কাছাকাছি।
জানা গেছে, চীনের পাশাপাশি রাশিয়ার ট্যাবলেট তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে হুন্দাই।
বাজারে আসছে স্যামসাংয়ের ‘ফ্যাবলেট’
যারা ট্যাবলেট আর স্মার্টফোনের মাঝামাঝি আকারের কোনো পণ্য খুঁজছেন, তাঁদের জন্য বাজারে আসছে স্যামসাংয়ের ‘ফ্যাবলেট’।
স্মার্টফোনের তুলনায় আকারে বড় আবার ট্যাবলেটের তুলনায় আকারে ছোট এ ধরনের পণ্যগুলোকে ‘ফ্যাবলেট’ বলে। ‘স্যামসাং গ্যালাক্সি নোট ২’ হবে সেই ফ্যাবলেট। স্যামসাং এই পণ্যটিকে ফ্যাবলেট বলার কারণ হচ্ছে, এর ডিসপ্লে বা পর্দার মাপ।
বর্তমানে বাজারে থাকা ৫.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ ‘গ্যালাক্সি নোট ২’ এর মাপ হবে ৫.৫ ইঞ্চি।
আগস্ট মাস নাগাদ বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ সভায় বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে স্যামসাং। এক খবরে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
‘গ্যালাক্সি নোট ২’ বা ফ্যাবলেটে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন। এই পণ্যটিতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে পারে স্যামসাং। এআরএমের তৈরি সিপিইউ, কোয়াড কোরের এক্সিনয়িস প্রসেসর যুক্ত হবে স্যামসাং গ্যালাক্সি নোট ২ বা ফ্যাবলেটে।
পানিরোধক ডিজিটাল ক্যামেরা
পানির নিচের ছবি না তুলতে পারার আক্ষেপ রয়েছে অনেকের। তাঁদের মনোবেদনা কমাতে জেনারেল ইমেজিং বাজারে এনেছে পানিরোধক ডিজিটাল ক্যামেরা।
এতে রয়েছে ১২ দশমিক ২ মেগাপিক্সেল লেন্স, ৪ এক্স অপটিক্যাল এবং ৪.৫ এক্স ডিজিটাল জুম।
আছে অটো ব্রাইটনেস সুবিধার ২.৭ ইঞ্চির এলসিডি পর্দা, ফেইস ডিটেকশন, রেড আই রিমুভাল, ইমেজ ডিটেকশন প্রভৃতি সুবিধা। ১৮ মেগাবাইটের ইন্টারনাল মেমোরিসহ ক্যামেরাটির তথ্য ধারণক্ষমতা ১৬ গিগাবাইট।
লুমিয়াতে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা
যারা স্মার্টফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরার সন্ধান করছেন, তাঁদের জন্য সুখবর। লুমিয়া সিরিজের স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
নকিয়ার ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কেরিসের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে নকিয়ার ‘৮০৮পিওরভিউ’ নামের স্মার্টফোনে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৮০৮পিওরভিউয়ের ক্যামেরা প্রযুক্তিটিই লুমিয়া সিরিজের স্মার্টফোনে যুক্ত করার পরিকল্পনা করেছে নকিয়া।
রিচার্ড কেরিস আরও জানিয়েছেন, বর্তমানে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের জন্য ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তিটিকে শিগগিরই নকিয়ার উইন্ডোজ ফোনে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের ল্যাপটপ
তারুণ্যের বর্নিল রঙ আর অত্যাধুনিক প্রযুক্তি এ দুয়ে মিলে বাজারে এসেছে এইচপি ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের ল্যাপটপ। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
এ মডেলের বৈশিষ্ট্য প্যাভিলিয়ন জি৪ সিরিজের এ ল্যাপটপে আছে ৩২১০ মডেলের ইন্টেল কোরআই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ ১৬০০ বাস স্পিডের র্যাম, ইন্টেল ৪০০০ মডেলের এইচডি গ্রাফিকস কার্ড, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্ক।
আর বিনোদনে আছে ডলবি অ্যাডভান্স অডিও. টাচপ্যাড অন-অফ বাটন, কার্ড রিডার, ওয়েব ক্যাম, ডলবি অ্যাডভান্স অডিও এবং ৬ সেল ব্যাটারি।
এ মডেলটি বর্তমানে স্পার্কলিং ব্ল্যাক, উইন্টার ব্লু এবং রুবি রেড এ তিন রঙে পাওয়া যাচ্ছে। এ মুহূর্তে দাম ৫৬ হাজার টাকা।
ফুজিৎসু লাইফবুক
ফুজিৎসুর এলএইচ ৫৩১ মডেলের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
২.২ গিগাহার্জ গতির ইন্টেল প্রসেসরের এই ল্যাপটপে আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৩০০০, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, দুই গিগাবাইট ডিডিআর থ্রি র্যাম, ১৪.১ ইঞ্চি এলইডি স্ক্রিন, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআইসহ কার্ড রিডার ব্যবহারের সুযোগ।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪০ হাজার ৭০০ টাকা।
তোশিবার নতুন ল্যাপটপ বাজারে
দেশের বাজারে তোশিবা ব্র্যান্ডের নতুন ল্যাপটপ এসেছে। গত বুধবার ঢাকায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তোশিবার নতুন মডেলের ল্যাপটপের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, তোশিবা পণ্য ব্যবস্থাপক এ এস এম শওকত মিল্লাত, এএমডি পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং এএমডি বাংলাদেশের কর্মকর্তা ইরফানুল হক। সম্মেলনে জানানো হয়, নতুন ল্যাপটপগুলোর মডেল হচ্ছে, স্যাটেলাইট সি৮০০-১০০১, স্যাটেলাইট এল৭৪০ডি-১২১৮ইউ এবং স্যাটেলাইট সি৬৪০ডি-১০৬৪ইউ। এই মডেলের প্রসেসর দিয়ে প্রস্তুতকৃত ল্যাপটপ—এগুলোই দেশে প্রথম। আসন্ন রমজান মাসে তোশিবা ও স্মার্ট টেকনোলজিস কর্তৃক একটি সামাজিক কার্যক্রম গ্রহণের ব্যাপারে জানানো হয়। এই কার্যক্রমের আওতায় দরিদ্র ও অসহায়দের জন্য স্মার্ট টেকনোলজিসের পরিবেশিত প্রতিটি ল্যাপটপের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হবে।
অ্যাপল আনছে ‘আইপ্যাড মিনি’
ইতিমধ্যেই বাজারে মাইক্রোসফট তাদের নতুন ট্যাবলেট ‘সারফেস’ ও গুগল তার ‘নেক্সাস ৭’ আনার ঘোষণা দিয়েছে। এবারে ‘আইপ্যাড মিনি’ নিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের ঘোষণা দেওয়ার পালা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই অ্যাপলের জনপ্রিয় ট্যাবলেট কম্পিউটার আইপ্যাডের ছোটো একটি সংস্করণের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।
এ বছরের অক্টোবর মাসে ‘আইপ্যাড মিনি’ নামে এই সংস্করণটির ঘোষণা দিতে পারে অ্যাপল। অ্যাপলের পরিকল্পনার সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্লুমবার্গ।
আইপ্যাড মিনির আকার হতে পারে ৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে। উল্লেখ্য, বর্তমানে বাজারে থাকা অ্যাপলের সবচেয়ে ছোট নিউ আইপ্যাডের মাপ ৯.৭ ইঞ্চি। জানা গেছে, আইপ্যাড মিনিতেও এ বছরের মার্চ মাসে বাজারে আসা নিউ আইপ্যাডের মত রেটিনা ডিসপ্লে থাকবে।
ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বিশ্বে আইপ্যাড মিনির বিভিন্ন সংস্করণের গুজব রয়েছে। তবে গুগল ও মাইক্রোসফটের ট্যাবলেট ঘোষণা দেওয়ার পর অ্যাপলের নতুন সংস্করণের আইপ্যাড ঘোষণা দেওয়ার সময় ঘনিয়েছে। এর আগে জুন মাসে মাইক্রোসফট গোপন প্রকল্পে তৈরি ‘সারফেস’ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। জুনের শেষ সপ্তাহে গুগল নতুন অপারেটিং সিস্টেম ‘জেলি বিন’যুক্ত নেক্সাস ৭ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে। বাজারে ছোটো আকারের ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘আইপ্যাড মিনি’ বাজারে ছাড়বে অ্যাপল।
আসছে গুগল ট্যাবলেট, দাম ২০০ ডলার
বার্ষিক কনফারেন্সে সার্চ জায়ান্ট গুগলের প্রথম অফিসিয়াল ট্যাবলেট পিসির মোড়ক উন্মোচন করা হবে। নেক্সাস ৭ নামের ট্যাবলেটটি তৈরি করেছে আসুস। খবর ফক্স নিউজ-এর।
২৭ জুন ক্যালিফোর্নিয়ায় গুগল আই/ও ডেভেলপারদের বার্ষিক কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নেক্সাস ব্র্যান্ডের ৭ ইঞ্চির এ ট্যাবলেটটির মোড়ক উন্মোচন করা হবে। আশা করা হচ্ছে এবার বাজারের শীর্ষস্থানটি ধরে রাখার জন্য অ্যাপল আইপ্যাডকে লড়াই করতে হবে গুগলের সঙ্গে।
২০১১ সলের ডিসেম্বর মাসে গুগলের চেয়ারম্যান এরিক স্মিড একটি ইটালিয়ান পত্রিকাকে জানান যে, তারা খুব শীঘ্রই উন্নতমানের ট্যাবলেট বাজারজাত করবে। ট্যাবলেটটিতে কি কি ফিচার থাকবে সে সম্পর্কেও কিছুটা ধারণা দেয়া হয়েছিলো ওই সময়।
নেক্সাস ৭ নামের ট্যাবলেটটি তৈরি করেছে আসুস। ট্যাবলেটটিতে থাকছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর এনভিডিয়া প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ভিডিও কলের জন্য সামনে থাকছে ১.২ মেগাপিক্সেল ক্যামেরা। এ ট্যাবলেটটিতে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
ট্যাবলেটটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার। গুগলকে ট্যাবলেট মার্কেট দখল করতে টেক্কা দিতে হবে অ্যাপল এবং স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে। এ বছর অ্যাপলের আইপ্যাডের দখলে রয়েছে ট্যাবলেট বাজারের ৬২ শতাংশ অন্যদিকে ৩৬ শতাংশ বাজার রয়েছে অ্যান্ড্রয়েডের দখলে।
তবে গুগল ট্যাবলেটের ফিচারগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।
২৫ হাজারে ইপিসি
আসুস ইপিসি ‘এক্স১০১সিএইচ’ মডেলের নতুন নেটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১০.১ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
লাল, বাদামী এবং সাদা এ ৩টি ভিন্ন রঙের সাজে নেটবুকগুলো বাজারে বিদ্যমান। মাত্র ১ ইঞ্চি সরু এবং ১ কেজি ওজনের এ নেটবুক সহজে বহণযোগ্য এবং আরামদায়ক। এতে আছে ১.৬ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম ডুয়ালকোর প্রসেসর, ২ জিবি ডিডিআর-৩ র্যাম এবং ৩২০জিবি হার্ডডিস্ক।
এ ছাড়া বিনোদনে আছে বিল্টইন গ্রাফিকস, এইচডি অডিও, ল্যান, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৩.০, মেমোরি কার্ড রিডার, ২টি ২.০ ইউএসবি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট। এ মুহূর্তে দাম ২৫ হাজার টাকা।
৪১ হাজারে থ্রিডি প্রজেক্টর
ভিভিটেক ব্র্যান্ডের ‘ডি৫০৮’ মডেলের প্রজেক্টর ডিজিটাল মাল্টিমিডিয়া এখন দেশেই পাওয়া যাচ্ছে। এর সঙ্গে বিনামূল্যে প্রজেকশন স্ক্রিন দেওয়া হচ্ছে। বিপণন সূত্র এ তথ্য জানিয়েছে।
এ প্রজেক্টর ডিএলপি এবং ব্রিলিয়ান্ট কালার প্রযুুক্তিসমৃদ্ধ। এটি থ্রিডি সমর্থিত ব্রাইটনেস ২৬০০ লুমেন্স, সর্বোচ্চ রেজ্যুলেশন ১৪০০ বাই ১০৫০ পিক্সেল এবং ল্যাম্পের আয়ু সর্বোচ্চ ৪০০০ ঘণ্টা।
মাল্টিমিডিয়ার সুবিধা উপভোগে আছে বিল্টইন স্পিকার, রিমোট কন্ট্রোল এবং কিপ্যাড লক ফাংশন। এ ছাড়া ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে আছে ভিজিএ ইন, এস-ভিডিও, কম্পোজিট ভিডিও এবং ইউএসবি পোর্ট। এ মুহূর্তে দাম ৪১ হাজার টাকা।
এইচপি ল্যাপটপ
এইচপির এনভি ৬-১০১১টিএক্স মডেলের ল্যাপটপ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। ইন্টেল সেকেন্ড জেনারেশন কোরআই ৫ প্রসেসরসহ ল্যাপটপটিতে আছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ ও ৩২ গিগাবাইট এসএসডি মেমোরি কার্ড। ১৫.৬ ইঞ্চি এলইডি পর্দার ল্যাপটপটিতে আরো আছে এটিআই ৭৬৭০এম মডেলের ২ গিগাবাইট গ্রাফিকস কার্ড। ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধাসহ ল্যাপটপটির দাম ৯৫ হাজার টাকা।
সনি নিয়ে এলো স্মার্টফোন এক্সপেরিয়া মিরো, টিপো ডুয়্যাল
এক্সপেরিয়া লাইনে যোগ হচ্ছে নতুন দুটি স্মার্টফোন। এ মুহূর্তে সনি ঘোষণা দিয়েছে অচিরেই ফোন দুটি বিশ্বব্যাপী উন্মুক্ত করা হবে। নতুন স্মার্টফোনের একটি এক্সপেরিয়া মিরো অন্যটি টিপো ডুয়্যাল। অপারেটিং সিস্টেম হিসেবে নির্ধারিত হয়েছে অ্যান্ড্রুয়েড।
সনি ঘোষিত তথ্য মতে, মিরো ফোনটি চিকন গড়নের সৌন্দর্যপূর্ণ এবং সুসংগত ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল নেটোয়ার্কিং অ্যাপস রয়েছে। এছাড়া ফোনে আসা মেসেজ সম্পর্কে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে জানতে পারবে এবং ফেসবুক তথ্য নিবেশে থাকছে সব ধরনের সুবিধা ফলে চমৎকারভাবে নিত্য নতুন তথ্য উপস্থাপনের সুযোগ থাকছে। এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার মাধ্যমে অন্যান্য পণ্যে ভিডিও চ্যাট করা যাবে। মিউজিকপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আছে সনির এক্সলাউড অডিও প্রযুক্তি। যা সুমধুর সা্উন্ড সম্বলিত নানাভাবে মিউজিকের পরিপূর্ণ আনন্দ দিতে সক্ষম। এর ডিসপ্লে ৩.৫ ইঞ্চি, মূল ক্যামেরা ৫এমপি যা ৩০এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারে এবং সংযোগহীন ডিএলএনএ মাধ্যমে ছবি, ভিডিও যা টিভি, ট্যাবলেট এবং পিসিতে প্রেরণ করা যাবে।
ঘোষণাকালে সনি আরো জানান, মিরো’র শক্তিশালী ব্যাটারি ২৪ ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম।এটি ব্ল্যাক, ব্ল্যাক/পিঙ্ক, হোয়াইট, হোয়াইট/গোল্ড রঙের মিশ্রণে পাওয়া যাবে।
দিতীয় হ্যান্ডসেটটিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সহজসাধ্যতায় কারণ এ ফোনটি প্রকাশের মূল লক্ষ্য নতুন স্মার্টফোন গ্রাহক যাতে ঝঞ্ঝাটমুক্তভাবে স্মার্টফোন ব্যবহার করতে পারে। এটি অবিরত কল দেওয়া নেওয়া করার উপযুক্ত। এই টিপো ফোনের পর্দা ৩.২ ইঞ্চি, পেছন অংশে যুক্ত ফেসিং ক্যমেরা ৩.২ এমপি, ব্যাটারি ১৫০০ এমএএইচ। স্থান পরিবর্তনের জন্য টিপোতে নির্দিষ্ট বাটনও রয়েছে। এটিও ২৪ ঘন্টা ব্যবহারের উপযোগী। ব্ল্যাক এবং সিলভার কালারে পাওয়া যাবে টিপো।দুটি ফোনেই আছে ৮০০ মেগাহার্টজ প্রসেসর এবং ২.৫ জিবি ইন্টারনাল মেমোরি।
সনির মধ্য প্রাচ্য এবং আফ্রিকার যোগাযোগ ব্যবস্থাপনা পরিচালক স্পাইরিডন গাউসেটিস বলেন, গ্রাহকরা আজকাল বিনোদনসহ কার্যক্রম বিষয়ের সংযুক্ততা থাকবে এমন স্মার্টফোন প্রত্যাশা করছে। অনেকরই চাহিদা সোশ্যাল সাইট, অবিচ্ছন্ন মিউজিক আনন্দ যেসব সুবিধা মিরোতে আছে। আর টিপো ডুয়্যালেও স্মার্টফোনের সুবিধাগুলো ঠিকভাবে উপযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে সনির ফেসবুক ফ্যান পেজে এক্সপেরিয়া সারির নতুন ফোনের খবর দেওয়া হয়। যেখানে বলা হয় এক্সপেরিয়া এস, ইউ এবং পি’র পরে নতুন ফোন আসছে। প্রকাশের শেষ মুহূর্তে পৌছানের লক্ষ্যে কাউন্টডাউন সেট করা হয়।কয়েক ঘন্টার মধ্যেই ৪২০০ ভক্ত ভিজিট করে। যার ফাস্ট ফরওয়ার্ড বাটনের মাধ্যমে দিনে একবার প্রবেশের অনুমতি দেয় সনি ।
কি-প্যাড থাকছে না ব্লাকবেরি১০-এ
নতুন সিরিজের স্মার্টফোন ব্ল্যাকবেরি ১০-এ কি-প্যাড থাকবে না। অন্যান্য প্রতিষ্ঠানের স্মার্টফোনের মতো এটিতেও পূর্ণাঙ্গ টাচস্ক্রিন থাকবে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি স্মার্টফোন উৎপাদক প্রতিষ্ঠান কানাডার রিসার্চ ইন মোশন (আরআইএম)।
চলতি বছরের মধ্যেই এটি বাজারে ছাড়ার আভাস দিয়ে আরআইএম জানিয়েছে, প্রথম দিকে কেবল টাচনির্ভর স্মার্টফোন আনলেও ভবিষ্যতে কি-প্যাডসংবলিত স্মার্টফোন বাজারে আনা হবে। একইসঙ্গে মাল্টিমিডিয়া, ইন্টারনেট ব্রাউজিং অ্যাপ ব্যবহারের সুবিধা বাড়ানো হবে।
তবে এগুলো বাজারে আসার নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি আরআইএমের মুখপাত্র রেবেকা ফ্রেইবারগার।
বিশ্লেষকদের মতে, স্মার্টফোন নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ও গুগলের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলো টাচ নির্ভর। এগুলোয় আলাদা কি-প্যাডও নেই। তবে কিছুদিন আগে শুধু টাচনির্ভর স্মার্টফোন বাজারে এনে সফল হয়নি আরআইএম।
অপরদিকে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ব্ল্যাকবেরি১০ বাজারে আসার সময় এরই মধ্যেই পিছিয়েছে। দেরি হওয়ায় ক্রেতারা এর জন্য অপেক্ষা না করে আইফোনের দিকেই ঝুঁকতে পারেন।
করপোরেট গ্রাহকের মধ্যে বাজার সম্প্রসারণ করতে কাজ করছে অ্যাপল। কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে আইফোন৫। তখন ব্ল্যাকবেরির জন্য বসে না থেকে এর দিকেই ঝুঁকতে পারেন ক্রেতারা।
ট্যাবলেট পিসি নিয়ে এলো তোশিবা
স্মার্ট টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তোশিবা ব্র্যান্ডের দুটি মডেলের আকর্ষণীয় ট্যাবলেট পিসি। এটি ১০০-১০০০৩জি মডেলের ১০.১ ইঞ্চি ট্যাবলেটটিতে রয়েছে এনভিদিয়া ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআর২ র্যাম, ১২৮০*৮০০ রেজুলেশনের ডিসপেল্গ, ১৬ গিগাবাইট ইএমএমসি মেমোরি, বল্গুটুথ, ডবিল্গউ ল্যান, ৩.৫জি মডেম এবং জিপিএস সুবিধা।
এটি১০০-১০০০৩জি মডেলের ১০ ইঞ্চি সাইজের ট্যাবলেট পিসিতে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর২ র্যাম ও ৩২ গিগাবাইট ইএমএমসি মেমোরি। উভয় মডেলেই ব্যবহৃত হয়েছে এন্ড্রয়েড ৩.২ হানিকম্ব অপারেটিং সিস্টেম। ট্যাবলেট কম্পিউটারটির দাম ৬০ হাজার টাকা।
এবার মাউস বানালো বিএমডব্লিউ
এবার কম্পিউটার মাউস বানালো বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। মূলত হার্ডকোর গেইমারদের জন্যেই থার্মালটেকের সঙ্গে জুটি বেঁধে একটি বিশেষ প্রজেক্টের অংশ হিসেবে মাউসটি তৈরি করেছে বিএমডব্লিউ ডিজাইনওয়ার্কস। খবর ফক্স নিউজ-এর।
লেভেল টেন এম মাউসটি ডিজাইন করা হয়েছে বিএমডব্লিউ-এর সুপারকারগুলোর সঙ্গে মিল রেখে। লেভেল টেন পিসির সঙ্গে দুরন্ত কাজ করবে এটি। মূলত গেইমারদের জন্য তৈরি এই মাউসটির ওয়্যারিং করা হয়েছে এমনভাবে যে, বাজারের অন্যান্য মাউসের তুলনায় দ্রুত কাজ করবে এটি। এতে রয়েছে সাইড এ, বি বাটন সহ একটি বাড়তি ট্রিগার বাটন। হার্ডকোর গেইমার আর বিএমডব্লিউ ভক্তদের কাছে মাউসটি জনপ্রিয়তা পাবে বলেই মনে করছেন টেক বোদ্ধারা।
তবে নতুন এই মাউসটির দাম এখনে ঠিক না হলেও বাজারের অন্য দশটি মাউসের মতো যে হবে না, তা বলার অপেক্ষা রাখে না। বিএমডব্লিউ-এর অন্যান্য প্রোডাক্টগুলোর মতো মাউসটির দামও যে আকাশছোঁয়া হবে তা অনেকটাই নিশ্চিত।
৭ হাজারে পোর্টেবল হার্ডডিস্ক
এসেছে টুইনমস ব্রান্ডের হাইপারড্রাইভ এবং প্রোলিঙ্ক সিরিজের ৫০০ গিগাবাইট পোর্টেবল হার্ডডিস্ক। ২.৫ ইঞ্চি আকৃতির এ হার্ডডিস্কে আছে ইউএসবি ২.০০ প্রযুক্তি, ৮ বা ১৬ মেগাবাইট ক্যাশ মেমোরি এবং অ্যালুমিনিয়াম চেসিস।
এ হার্ডডিস্কগুলো উইন্ডোজ ২০০০ থেকে শুরু করে উইন্ডোজ ৭ পর্যন্ত সব ধরনের অপারেটিং সিস্টেম, ম্যাকিন্টোশ ১০.৩ এক্স বা তার চাইতে লেটেস্ট সিস্টেম, লিনাক্স ২.৪ বা তার চাইতে লেটেস্ট অপারেটিং সিস্টেম সমর্থন করে।
সঙ্গে আছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে ৫০০ গিগাবাইটের পোর্টেবল হার্ডডিস্কের দাম ৭ হাজার ২০০ টাকা।
নতুন পিসি আনলো ভিজিও
সাশ্রয়ী মূল্যের নতুন ৫টি ল্যাপটপ এবং ডেস্কটপ পিসি দিয়ে কম্পিউটার নির্মাতা কোম্পানি হিসেবে অভিষেক হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান ‘ভিজিও’-এর। বেশি দামের অ্যাপল ম্যাকবুক বা ইনটেলের আল্ট্রাবুক কেনার সামর্থ্য যাদের নেই, তাদের জন্য সাশ্রয়ী মূল্যে পার্সোনাল কম্পিউটার সরবরাহ করাই ভিজিওর মূল লক্ষ্য বলে জানিয়েছে কোম্পানিটি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।
ভিজিওর তৈরি ১৪ ইঞ্চি মনিটরের ল্যাপটপ বিক্রি হবে ৮৯৪ ডলারে; যেখানে সবচেয়ে কম দামের ১১ ইঞ্চি মনিটরের একটি ম্যাকবুক এয়ার-এর জন্য ক্রেতাকে খরচ করতে হয় ৯৯৯ ডলার। শুধু তাই নয়, আইম্যাক-এর অনুকরণে তৈরি ভিজিওর নতুন ২৭ ইঞ্চি মনিটরের অল ইন ওয়ান ডেস্কটপ কম্পিউটার বিক্রি হবে ১০৯৮ ডলার দামে।
এ ব্যাপারে ভিজিও-ও চিফ এক্সিকিউটিভ উইলিয়াম ওয়াং এক সাক্ষাৎকারে বলেন, ‘কম্পিউটার নির্মাতা কোম্পানিগুলো তাদের কম দামের পণ্যগুলোতে খুবই নিচু মানের প্রযুক্তি এবং যন্ত্রাংশ ব্যবহার করে। নতুন করে সে ধরনের আরেকটি কোম্পানির প্রয়োজন নেই ক্রেতাদের।’
ওয়াং আরো বলেন, ‘ভিজিও-র তৈরি কম্পিউটারগুলোর দাম কম হলেও এগুলো তৈরিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়। আমাদের উদ্দেশ্য, যেসব ক্রেতা দামী নোটবুক কিনতে পারছেন না, তাদের হাতে সস্তায় উন্নত পণ্য পৌঁছে দেয়া।’
ভিজিওর পার্সোনাল কম্পিউটার বাজারে এই অভিষেক হলো এমন এক সময়ে, যখন ক্রেতাদের মূল আকর্ষণ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের বদলে স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের দিকে যাচ্ছে।
‘এক্সপেরিয়া টিপো’ আনছে সনি
মোবাইলের বাজারে আরও দুটি নতুন মডেলের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নতুন মডেলের স্মার্টফোন দুটো যুক্ত হবে সনির জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে। সনি এই দুই মডেলের নাম রাখছে: এক্সপেরিয়া টিপো ও এক্সপেরিয়া টিপো ডুয়াল।
জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে একের পর এক স্মার্টফোন যুক্ত করছে সনি। চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলায় এক্সপেরিয়া এস নামের স্মার্টফোন এনেছিল প্রতিষ্ঠানটি। এর পরপরই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এনেছিল এক্সপেরিয়া ইউ ও এক্সপেরিয়া পি। এই দুটি স্মার্টফোনের পর বাজারে আসে এক্সপেরিয়া সোলা। চলতি মাসের শুরুতে এক্সপেরিয়া মিরো নামের নতুন আরও একটি স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে সনি। আর এবার যুক্ত হলো এক্সপেরিয়া টিপো ও টিপো ডুয়াল নামের স্মার্টফোন দুটি।
অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচচালিত চালিত স্মার্টফোন দুটিতে থাকছে ৩.২ ইঞ্চি দাগ প্রতিরোধী মিনারেল গ্লাস ডিসপ্লে, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম ৮০০ মেগাহার্টজ প্রসেসর সুবিধা।
সনি জানিয়েছে, লাল, কালো, সাদা ও নীল রঙে শিগগিরই বাজারে আসবে সাশ্রয়ী এই স্মার্টফোন দুটি।
ক্যানন প্রিন্টারে দাম কমেছে
ক্যাননের মাল্টি ফাংশন অল-ইন-ওয়ান পিক্সমা ‘এমজি-৬১৭০’ মডেলের প্রিন্টার এখন দেশেই পাওয়া যাচ্ছে। এ ব্র্যান্ডের বিপণনকারী জেএএন অ্যাসোসিয়েটস সূত্র এ তথ্য জানিয়েছে।
এ মডেলের বৈশিষ্ট্য বিল্টইন নেটওয়ার্ক প্রিন্ট, ওয়াইফাই, সিডি প্রিন্ট, ডুপ্লেক্স প্রিন্ট, ইন্টিলিজেন্ট টার্চ সিস্টেম, অ্যাডভান্স মিডিয়া হ্যান্ডেলিং এবং কুইক ইনটুইটিভ অপারেশন সুবিধা।
একই সঙ্গে প্রিন্ট, স্ক্যান ও কপি করতে আছে ৩.০ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে, আইআরডিএআইআর, ক্যামেরা এবং মোবাইল ফোন থেকে ছবি প্রিন্ট, মেমোরি কার্ড, এসডি কার্ড, ফ্ল্যাশ মেমোরি, মেমোরি স্টিক এবং সিএফ কার্ড থেকে কম্পিউটার ছাড়াই সরাসরি ছবি প্রিন্ট করা যায়। আরও আছে ৯৬০০ বাই ২৪০০ ডিপিআই রেজ্যুলেশন।
প্রতিটি ক্যানন মাল্টি ফাংশন অল-ইন-ওয়ান প্রিন্টার পিক্সমা এমজি-৬১৭০ প্রিন্টারের সঙ্গে আছে একটি আকর্ষণীয় ক্যানন ছাতা। এ মুহূর্তে ৩ হাজার টাকা কমিয়ে ক্যানন মাল্টি ফাংশন অল-ইন-ওয়ান প্রিন্টার পিক্সমা এমজি-৬১৭০ মডেলের দাম ২০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে।
সনি’র ভাইও সিরিজের কয়েকটি আলট্রাবুক
ভারতে আনুষ্ঠানিকভাবে ভাইও সিরিজের ভাইও টি আলট্রাবুক উন্মুক্ত করেছে সনি। আলট্রাবুকের গঠন-বৈশিষ্ট্য, হালকা পাতলা গড়ন এবং যান্ত্রিক পরিচালনায় আছে তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। পর্দা যথাক্রমে ১১.৬ ইঞ্চি এবং ১৩.৩ ইঞ্চি। সুত্র মতে, ভাইও সিরিজে প্রচলিত উচ্চমূল্য লক্ষণীয়। নতুন এই টি সিরিজের আলট্রাবুক ভাইও টি১৩ ৪৬ হাজার, এবং ভাইও টি১১ এর দাম ৫০ হাজার রুপী নির্ধারণ করা হয়েছে। নির্মাতা এই প্রতিষ্ঠান বলছে পণ্যের আকার ছোট হওয়া সত্বেও ভিজিএ এবং ল্যান ক্যাবল সংযোগ রাখা হয়েছে এছাড়াও ইউএসবি ৩.০, ২.০ এবং এইচডিএমআই পোর্ট আছে।
ভাইও সিরিজের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে ভাইও ই১৪এ ল্যাপটপ প্রদর্শন করেছে । সনি জানিয়েছে, ‘র্যাপ ডিজাইন’ এর পণ্যটি আকর্ষনীয় রঙে আবৃত। যার মূল উদ্দেশ্যে থাকছে ফ্যাশান সচেতনদের এই দিকটাই টানা। তাই প্রতিষ্ঠানের ব্যক্তিগত চিহৃ দারা পণ্যের সঙ্গে মানানসই কিবোর্ড এবং মাউস জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআই৭ সিপিইউ এবং এএমডি রেডিঅন এইচডি ৭৬৭০এম প্রযুক্তির জিপিইউ সজ্জিত হয়েছে। পণ্যের আনুষঙ্গিক উপাদানে গ্রাহক চাহিদা অনুসারে এর দাম পড়বে ৫৬ থেকে ৬৬ হাজার রুপী।
সুত্র মতে, পণ্যগুলোর মধ্যে সবচেয়ে দামি ভাইও জেড এটি ৬ ঘন্টার মত সক্রিয় থাকবে ওজন ১ কেজি। উর্ধমুখী মোবাইল ব্যবহারকারী যাদের বৈচিত্রপূর্ণ বিষয়ে মনোযোগ বেশি তারাই এর লক্ষ্যে। পণ্যটির বিস্তারিত তথ্য উল্লেখ না হলেও দামের দিকটি থেকে ধারণা করা হচ্ছে, প্রত্যাশা অনুযায়ী সাজানো হবে ভাইও জেডকে।
মটোরোলা ডিফাই সিরিজের দুটি হ্যান্ডসেট
ডিফাই সিরিজের নতুন দুটি হ্যান্ডসেট প্রকাশ করেছে মটোরোলা, দুটি ফোনই জিএসএম সমর্থিত। ডিফাই সিরিজের তালিকায় যুক্ত একটি ডিফাই এক্সটি অন্যটি ডিফাই মিনি। নির্মাতা প্রতিষ্ঠানের বিবরণ অনুযায়ী ডিফাই এক্সটি এ মুহূর্তে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে এর দাম ১৬ হাজার ২০০ রুপী। তবে মিনি এ মুহূর্তে বাজারে না আসলেও দাম এবং উন্মুক্তের দিন নির্ধারণ করেছে মটোরোলা। চলতি মাসের ২০ তারিখ থেকে মটোরোলা গ্রাহকরা এটি ১১ হাজার ৫০০ রুপীতে ক্রয় করতে পারবে। দুইটি পণ্যের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রুয়েডের ২.৩ সংস্করণ। এছাড়া পণ্যদুটির বিশেষ বৈশিষ্ট্য পানিতে নিমজ্জিত হলেও প্রতিরোধক্ষম।
মটোরোলা ডিফাই এক্সটির হার্ডওয়্যার বৈশিষ্ট্যগুলো-
১ গিগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র্যাম, এর ৩.৭ ইঞ্চি পর্দা কর্নিং গোরিলা গ্লাসে ঢাকা, মুল ক্যামেরা ৫এমপি এবং সম্মুখে আছে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সমর্থিত, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।
ডিফাই মিনিতে থাকছে, ৬০০ মেগাহাটর্জ সিপিইউ এবং ৫১২ এমবি র্যাম, জিএসএম সমর্থিত ডুয়্যাল সিম, ৩.২ ইঞ্চি পর্দা এটিও কর্নিং গোরিলা গ্লাসের, ৩ এমপি মুল ক্যামেরা এবং সম্মুখে ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সুবিধাসহ পূর্বে যুক্ত ২ জিবি, ওয়াইফাই, ব্লুটুথ, এবং জিপিএস, ৩.৫ মিমি স্টেরিও জ্যাক এবং ১৬৫০ এমএএইচ ব্যাটারি।
টাচস্ক্রিন প্রযুক্তির সাশ্রয়ী মোবাইল ফোন আনছে নকিয়া
টাচ প্রযুক্তির সাশ্রয়ী স্মার্টফোন তৈরি করছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। বড় আকারের টাচস্ক্রিনযুক্ত তিনটি নতুন মডেলের মোবাইল ফোন তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নকিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নকিয়ার তৈরি টাচ প্রযুক্তির স্মার্টফোনের তিনটি মডেলই হবে সাশ্রয়ী দামের।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের মতে, বাজারে সাশ্রয়ী দামের টাচ প্রযুক্তির মোবাইল ফোনের প্রচুর চাহিদা রয়েছে। ২০১১ সালেই এ ধরনের ১০ কোটিরও বেশি মোবাইল ফোন বিক্রি হয়েছে।
এদিকে সাধারণ (ইন্টারনেট সুবিধা ব্যতীত বেসিক মোবাইল ফোন) মোবাইল ফোনের ক্ষেত্রে একসময় বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। সম্প্রতি নকিয়ার এ আধিপত্যে স্যামসাং ও অন্যান্য মোবাইল নির্মাতারা ভাগ বসিয়েছে। তাই নকিয়ার বাজার দ্রুত সংকুচিত হয়ে পড়ছে। বাজারে নিজেদের অবস্থান ফেরাতেই নতুন তিনটি মোবাইল তৈরি করছে প্রতিষ্ঠানটি।
নকিয়ার নতুন তিনটি মডেল যুক্ত হচ্ছে ‘আশা’ সিরিজে। মডেল তিনটির নাম হবে—আশা ৩০৫, আশা ৩০৬ ও আশা ৩১১। মোবাইল তিনটির দাম হবে ৮০ থেকে ১০০ ডলারের মধ্যেই।
চলতি বছরের জুলাই মাস থেকেই আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে আশা সিরিজের মোবাইলগুলো।
কাগজের মতোই পাতলা ফোন!
অদূর ভবিষ্যতের স্মার্টফোনে হবে আরও পাতলা। আর এর আভাস এরই মধ্যে জানান দিয়েছে। গরিলা নামে এ গ্ল্যাসটি প্রযুক্তিপণ্যের এখনকার চেহারাও পুরো বদলে ফেলবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কভিত্তিক গ্ল্যাস গবেষণা এবং নির্মাতাপ্রতিষ্ঠান করনিং সূত্র জানিয়েছে, অচিরেই মোড়ানো যাবে এমন প্রযুক্তিপণ্য তৈরির কৌশল উদ্ভাবন করা হয়েছে। এখন তা বাস্তবায়নের অপেক্ষায়।
এ মুহূর্তে বোস্টনে অনুষ্ঠিত ‘সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লেস ডিসপ্লে উইক’ শীর্ষক প্রদর্শনী এ গ্ল্যাস প্রযুক্তি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে। শুধু স্মার্টফোন নয়, পুরো প্রযুক্তি বিশ্বের চেহারাই বদলে দেবে এ উদ্ভাবন।
দিনের পর দিন গ্ল্যাস প্রযুক্তিকে আরও সহজবোধ্য এবং হালকা করতে গবেষণা আর উদ্ভাবন চলছেই। একে বিশ্লেষকেরা সিলিমার এবং থিনার করার কাজ চলছে।
করনিং এর উইলো গ্ল্যাস প্রকল্পের পরিচালক দিপক চৌধুরি জানান, গ্ল্যাস যতটা পাতলা এবং হালকা হবে প্রযুক্তিপণ্যের চেহারা ততটাই সুক্ষ্ম আর পাতলা অবয়বে নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ ভবিষ্যৎ প্রযুক্তিপণ্যের অবয়ব ভোক্তাবান্ধব হয়ে উঠবে।
এবারর বোস্টন প্রদর্শনীতে এ ধরনের গ্ল্যাসের একটি প্রোটোটাইপ দেখানো হয়েছে। অচিরেই গ্ল্যাসের আকৃতি একটি কাগজের পুরুত্বের মতো হয়ে যাবে। অঙ্কের হিসাবে তা হবে মাত্র ০.০৫ মিলিমিটার। আর দৃশ্যপটে থাকবে ০.৫ মিলিমিটার ডিসপ্লে।
এরই মধ্যে এ নির্মাতা এ ধরনের পাতলা গ্ল্যাস বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহও করতে শুরু করেছে। অচিরেই টাচ প্রযুক্তিতে নিত্যনতুন পণ্যের বৈপ্লবিক পরিবর্তনে এ গ্ল্যাস প্রযুক্তি বিশেষ অবদান রাখবে।
স্বল্পদামেই নকিয়া টাচফোন
মধ্যবিত্তের মোবাইল ফোন মানেই নকিয়ার আধিপত্য। এখনও সাধারণ (বেসিক) ফোনের ইতিহাসে নকিয়া রেকর্ড অবস্থান ধরে রেখেছে। তবে ছন্দপতন হয়েছে স্মার্টফোনে। এ ধাক্কা সামলে নিতে এবারে ৩টি স্বল্পদামের টাচফোন তৈরি করেছে নকিয়া। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এবারে নকিয়া তাদের উদ্ভাবিত প্রথম ৩টি বেসিক টাচস্ক্রিন ফোন নিয়ে আসছে। আর দামেও এগুলো মধ্যবিত্তের নাগালে। সাধারণ মোবাইল ফোন ভোক্তাদের কাছে টাচস্ক্রিন ফোনের কদর আর চাহিদা দুটোই তৈরি হয়েছে।
তবে এক্ষেত্রে দাম সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর এটাই কমিয়ে আনতে নকিয়া চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। এ উদ্যোগে আশা সিরিজে ৩০৫, ৩০৬ এবং ৩১১ মডেলের ৩টি টাচস্ক্রিনের বেসিক ফোন নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিয়েছে নকিয়া। তবে প্রথমেই ভারতের বাজারে এসেছে আশা ৩০৫ মডেল। এর দাম ৬৩ ইউরো (৭৮.৫২ ডলার)।
এরপর আসবে আশা ৩০৬ এবং ৩১১ মডেল। এ দুটি বেসিক টাচস্ক্রিন ফোনের দাম সম্ভাব্য দাম যথাক্রমে ৬৮ এবং ৯২ ইউরো। তবে এ ফোনগুলো বাজারে আসবে এ বছরের একেবারে শেষভাগে।
তবে ভারতে আশা ৩০৫ মডেলের বিক্রি শুরু হচ্ছে এ জুন মাস থেকেই। বাংলাদেশেও এ মডেলটি দ্রুতই উন্মোচিত হবে। এমনটাই জানিয়েছে বাজার গবেষণাভিত্তিক সংস্থাগুলো।
সৌরশক্তিচালিত ল্যাপটপ
স্যামসাংয়ের প্যাভিলিয়নে পাওয়া যাবে সৌর শক্তিচালিত ল্যাপটপ।
কোনোরকম বিদ্যুৎ সংযোগ ছাড়া শুধু সূর্যের আলো থেকে শক্তি নিয়ে ল্যাপটপটি চলবে।
এটি পৃথিবীর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সৌরশক্তিচালিত ল্যাপটপ।
১ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ১০ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, 1024 x 600 পিক্সল দাম : ৩৯৯ ডলার।
নতুন নেটবুক আর ল্যাপটপের খবর
স্যামসাং এন ১০০
এ বছর যেসব নেটবুক সাড়া ফেলেছে, স্যামসাংয়ের এন ১০০ মডেল তার একটি।
* সুবিধা : বিদ্যুৎসাশ্রয়ী এই নেটবুকে রয়েছে ইনটেল অ্যাটম এন ২১০০ মডেলের ১ দশমিক ৬০ গিগাহার্জ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১০ দশমিক ১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, ব্লুটুথ, ওয়াইফাই ও কার্ড রিডার সুবিধা। ১ দশমিক ০৩ কেজি ওজনের কালো রঙের নেটবুকটির থ্রি সেল ব্যাটারি টানা ৫ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারে।
* অসুবিধা : সিডি বা ডিভিডি রম নেই।
* দাম : ২৪ হাজার ৫০০ টাকা।
এইচপি মিনি ১১০
এইচপির কম দামি নেটবুকের মধ্যে ‘মিনি ১১০’ একটি।
* সুবিধা : এতে রয়েছে ১ মেগাবাইট এল-টু ক্যাসের ১.৬৬ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ১০.১ ইঞ্চি ডাবি্লউএসভিজিএ ডিসপ্লে, ২৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১ গিগাবাইট র্যাম, তিনটি ২.০ ইউএসবি পোর্ট, মিনি ডি সাব ও ইথারনেট পোর্ট। বেতার ইন্টারনেট সংযোগের জন্য আছে ৮০২.১১এন ওয়াইফাই এবং ব্লুটুথ ৩.০ সংযোগ সুবিধা। এর থ্রি সেলের ব্যাটারি টানা ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারে।
* অসুবিধা : সিডি বা ডিভিডি রম নেই।
* উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের স্টার্টার সংস্করণ এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম ২৫ হাজার টাকা।
এসার অ্যাস্পায়ার ওয়ান এওডি২৭০
এসারের অ্যাস্পায়ার ওয়ান এওডি২৭০ মাল্টিটাস্ক সুবিধার নেটবুকটি শিক্ষার্থী ও পর্যটকদের জন্য বেশ কাজের।
* সুবিধা : এর কি-বোর্ড বেশ বিস্তৃত। আছে ইনটেল অ্যাটম ডুয়াল কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৩২০ গিগাবাইট এসএটিএ হার্ডডিস্ক, ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, ব্লুটুথ, ওয়াইফাই ও কার্ড রিডার।
এর সিক্স সেলের ব্যাটারি টানা ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারে।
* অসুবিধা : সিডি বা ডিভিডি রম নেই।
* দাম : এক বছরের ওয়ারেন্টিসহ কালো রঙের নেটবুকটির দাম ২৬ হাজার ৮০০ টাকা।
আসুস কে৪৩ইউ
কম দামে যাঁরা ল্যাপটপ কিনতে চান, আসুস কে৪৩ইউ তাঁদের পছন্দের একটি হতে পারে।
* সুবিধা : এতে রয়েছে ১.৬৫ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম,
৩২০ গিগাবাইট এসএটিএ হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ডিভিডি প্লেয়ার ও রাইটার, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, ব্লুটুথ, কার্ড রিডার ও ওয়াইফাই।
এর সিক্স সেলের ব্যাটারি টানা ৩ ঘণ্টা ব্যাকআপ দিতে পারে।
* দাম : ক্যারিং কেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৩ হাজার টাকা।
ডেল ইন্সপায়রান এন৪০৫০
ডেলের সবচেয়ে কম দামের ল্যাপটপ এটি। বিভিন্ন অনলাইন ফোরামে এর রেটিং ১০-এ ১০ ছুঁই ছুঁই।
* সুবিধা : এতে রয়েছে ইনটেল ডুয়াল কোর সেকেন্ড জেনারেশন প্রসেসর, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম,
৩২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক ড্রাইভ, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রিডার ও রাইটার, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, ব্লুটুথ, ওয়াইফাই ও কার্ড রিডার সুবিধা।
এর সিক্স সেলের ব্যাটারিতে পাওয়ার ব্যাকআপ টানা ৩ ঘণ্টা।
* দাম : এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৩ হাজার ৫০০ টাকা।
তোশিবা স্যাটেলাইট সি৬৪০
* সুবিধা : তোশিবার স্যাটেলাইট সিরিজের ল্যাপটপটিতে রয়েছে এএমডি ডুয়াল কোর ১.৬৫ গিগাহার্জ প্রসেসর,
২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে,
ডিভিডি রিডার-রাইটার, ওয়েবক্যাম, ল্যান, ওয়াইফাই, ব্লুটুথ ও কার্ড রিডার।
এর সিক্স সেলের ব্যাটারিতে টানা ৩ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে।
* দাম : ক্যারিং কেস এবং এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম পড়বে ৩৪ হাজার ৫০০ টাকা।
ফুজিৎসু এলএইচ৫৩১
কম দামের ল্যাপটপ হিসেবে ফুজিৎসুর এলএইচ৫৩১ মডেলটি বেশ বাজার পেয়েছে।
* সুবিধা : এতে রয়েছে ইনটেলের পেন্টিয়াম ডুয়াল কোর সেকেন্ড জেনারেশনের ২.২০ গিগাহার্জ প্রসেসর,
২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ৫০০ গিগাবাইট এসএটিএ হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ডিভিডি রিডার-রাইটার, ওয়েবক্যাম, ল্যান, ব্লুটুথ, ওয়াইফাই ও কার্ড রিডার।
এর সিক্স সেলের ব্যাটারি টানা ৬ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারে।
* দাম : এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮ হাজার ৫০০ টাকা।
কম্পিউটেক্সে নতুন দুটি ল্যাপটপ
কমপিউটেক্স ২০১২ শুরু হচ্ছে। বিশ্বের সেরা প্রযুক্তিপণ্য নির্মাতারা এবারের কমপিউটেক্সে কি ধরনের পণ্য নিয়ে ভক্তদের সামনে আসছে তা নিয়ে গণমাধ্যমগুলো তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করেছে। এ পর্যন্ত অ্যাসার, আসুসের মত সেরা প্রতিষ্ঠানের নতুন পণ্যের তথ্য প্রকাশ হয়েছে।
কারণ এ মুহূর্তে প্রযুক্তিপণ্য নির্মাতারা উইন্ডোজ ৮ সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। এ মুহূর্তের প্রতিবেদন হয়েছে কোরিয়ান জায়েন্ট স্যামসাংকে নিয়ে। অ্যাসার এবং আসুসেরও লক্ষ্য উইন্ডোজ ৮।
এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী সিরিজ ৫ এর দুটি ল্যাপটপ প্রদর্শনীতে আনছে স্যামসাং। একটির মৌলিক বৈশিষ্ট্য আল্ট্রা টাচ। অন্যটির নাম আল্ট্রা কনভার্টিবল। এ পণ্যটি উভয় মুখেই ভাজ করা সম্ভব। মূল পর্দা ১৩.৩ ইঞ্চি। এ ছাড়া থাকছে আকর্ষনীয় কিছু হার্ডওয়্যার।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত পণ্য দুটির স্পর্শক পর্দার পিক্সেল ১৩৬৬ বাই ৭৬৮। অন্য বৈশিষ্ট্যগুলো এইচডিএমআই পোর্ট, দুইটি ২.০ ইউএসবি পোর্ট এবং একটি ৩.০ ইউএসবি পোর্ট, ইথারনেট, মেমোরি কার্ড রিডার এবং চিকলেট টাইপের কিবোর্ড।
এ মুহূর্তে প্রদর্শিত ছবি অনুযায়ী এর কিবোর্ড চিকলেটের মত। তবে দুটি পণ্যের কিবোর্ডে থাকছে না ব্যাকলিট। সিপিইউ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কোরিয়ান এ নির্মাতা। এ ছাড়া মূল্য এবং উন্মুক্তের তারিখ সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি। তবে ভারতীয় রুপিতে ৭০ হাজারের নিচে হবে না। এমনই ধারণা দিয়েছেন বিশেষজ্ঞেরা।
শিশুবান্ধব কিবোর্ড-মাউস
তরুণদের প্রযুক্তিপণ্যের ওপর দখল সবচেয়ে বেশি। তাই এসব পণ্য নির্মাণে পর্দাথের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ এসব পণ্যের তৈরিতে ক্ষতিকর পদার্থ ব্যবহৃত হয়। যা শরীরের জন্য ক্ষতিকর। এদিকে লক্ষ্য রেখে শিশুদের উপযোগী কিবোর্ড এবং মাউস তৈরি করেছে ইনভেন্ট নামক কমপিউটার যন্ত্রাংশ নির্মাতাপ্রতিষ্ঠান।
তাদের দাবি পণ্য দুটি স্পিল প্রতিরোধক। অর্থাৎ এসব পণ্য তৈরিতে তরল পদার্থের উপস্থিতি কম। এ ছাড়া এসবের নির্মাণ কৌশল চিকিৎসকের পরামর্শ অনুসারে তৈরি। এর নাম কিডস মাউস হ্যামস্টার এবং টিপ-ট্যাপ-টাইপ কিবোর্ড।
ইনভেন্ট সূত্র আরও জানিয়েছে, এ পণ্যগুলো শরীরবান্ধব। শুধু তাই নয়, দুটি পণ্যের গঠন বৈশিষ্টেও আছে ভিন্নতা। গোলাপি এবং নীল রঙের পণ্যের সর্বাংশে চমৎকার রঙে মাছ, পালতোলা নৌকা এবং ফুটবলের ছবি দেওয়া হয়েছে। এ ছাড়া এখানে শক্ত কোনো প্লাস্টিক ব্যবহার হয়নি। তাই শিশুরা সহজেই তা ব্যবহার করতে পারবে।
এ কিবোর্ডের অন্য বৈশিষ্ট্য-ভিন্ন উজ্জল্য রঙের ইংরেজি, সংখ্যা এবং ফাংশন কিতে এপিলেপসির ব্যবহার হয়েছে। কিগুলোর আকারসহ অক্ষরের আকারও বেশ বড়। যা শিশুদের জন্য মানানসই হবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে। পণ্য দুটি বিপজ্জনক পদার্থের বিধি নিষেধের (আরওএইচএস) নির্দেশে তৈরি। তাই ক্ষতিকর পদার্থের প্রভাব থেকে শিশুরা থাকবে সুরক্ষিত।
আসছে গেম উপযোগী ‘পালস ১১’
যুক্তরাষ্ট্রের কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান মেইনগিয়ার ১১.৬ ইঞ্চি মাপের গেম খেলার উপযোগী হার্ডওয়্যারযুক্ত ল্যাপটপ বাজারে আনছে। ল্যাপটপটির নাম ‘পালস ১১’। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গেম খেলার উপযোগী ল্যাপটপ তৈরির ক্ষেত্রে এলিয়েনওয়্যার নামটিই অধিক পরিচিত। ২০১০ সালে কনজিউমার ইলেকট্রনিক শো নামের এক প্রযুক্তি মেলায় ১১ ইঞ্চি মাপের ল্যাপটপ বাজারে এনেছিল এলিয়েনওয়্যার। কিন্তু এম ১১ এক্স নামের ল্যাপটপটির উত্পাদন বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজারে ১১ ইঞ্চি মাপের গেম খেলার উপযোগী ল্যাপটপের চাহিদা থাকায় নতুন ল্যাপটপ এনে নিজেদের পরিচিত করে তুলতে চাইছে মেইনগিয়ার।
১১.৬ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন (এইচডি) ডিসপ্লেযুক্ত পালস ১১ ল্যাপটপটিতে থাকছে কোর আই সেভেন প্রসেসর, এনভিডিয়ারের তৈরি শক্তিশালী গ্রাফিকস চিপ, সর্বোচ্চ ১৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ওয়াইফাই, কার্ড রিডার, ছয় স সেলবিশিষ্ট লি-আয়ন ব্যাটারি ও ইউএসবি পোর্ট সুবিধা।
মেইনগিয়ার জানিয়েছে, উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমচালিত ‘পালস ১১’ ল্যাপটপটি যুক্তরাষ্ট্রের বাজারে আসছে শিগগিরই। এর দাম পড়বে ৯৯৯ ডলার।
বিশেষ অফারে উইন্ডোজ ৮
উইন্ডোজ ৮ সবশেষ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। সঙ্গে আকর্ষণীয় অফারের কথাও জানিয়েছে। আগের সংস্করণ উইন্ডোজ ৭ নিয়েই আগ্রহের কমতি নেই। তাই উইন্ডোজ ৮ এর মুল কপি হাতে না পেলেও অনলাইনে ব্যবহারযোগ্য কপি সংগ্রহ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজার মূল্য ১৫ ডলার। আর ভারতীয় হিসাবে ৮৫০ রুপি।
তবে ভারতের ব্যবহারকারীরা ৭০০ রুপিতে অনলাইন সংস্করণ সংগ্রহ করতে পারবেন। কারণ ভারতে নতুন এ ‘ওএস’ ওপর অফার দেওয়া হয়েছে। সূত্র মতে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ অফার প্রযোজ্য।
এ অফার শুধু উপভোগ করতে পারবে ওইএময়ের সিওএ উইন্ডোজ ৭ অনুমোদিত পিসিতে। তাই এ জুন থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আগের উইন্ডোজ৭ পিসি ক্রয় করলে উইন্ডোজ ৮ প্রফেশনাল ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। যদি আগ্রহী কারও পিসি এ সময়ের আগে কেনা হয় এবং উইন্ডোজ ৭ পূর্বস্থাপিত না হয় এক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না।
মাইক্রোসফট সূত্র জানিয়েছেন, এখনকার এ মূল্যে ছাড় তো থাকছেই। গ্রাহকদের কেনা পিসিতে পূর্বস্থাপিত উইন্ডোজ ৭ হোম বেসিক, হোম প্রিমিয়াম, প্রফেশনালের মত দরকারি সংস্করণগুলো থাকছে। তবে উইন্ডোজ ৭ স্টার্টার সংস্করণ এ কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে। তাই নতুন অপারেটিং সিস্টেমটি মেয়াদকাল শেষের আগেই নিবন্ধিত গ্রাহকদের সংগ্রহ করতে হবে। এটি ৯০ দিন পর্যন্ত কার্যকর হবে।
উইন্ডোজ ৮ সহ টাচ পিসি আনছে এসার
কিছুদিনের মধ্যেই বাজারে উইন্ডোজ ৮-এর টাচ ভার্সনের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এসার। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।
কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলেবর মধ্যে আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে এসার। এবার তারা বাজারে নিয়ে আসছে টাচ মনিটরসহ উইন্ডোজ ৮ ভার্সনের ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও ডেস্কটপ। তাইওয়ানের বার্ষিক কম্পিউটেক্স কম্পিউটার ইন্ডাস্ট্রি ট্রেড শোতে এ ঘোষণা দেয় এসার। তবে পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি।
এসারের চিফ এক্সিকিউটিভ জে.টি ওয়াং বলেন, পণ্যগুলোর কোয়ালিটি ডেভেলপমেন্টের কাজ চলছে। যে কারণে দাম ও বাজারে ছাড়ার তারিখ তারা এখনো ঘোষণা করেননি।
অ্যাপলের আইফোন, আইপ্যাডের কাছে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে বাজার হারাতে বসেছে, টাচ সুবিধাসহ উইন্ডোজ ৮ চালুর মাধ্যমে তা পুনরুদ্ধার করতে এসার মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমটিকে গুরুত্ব দিচ্ছে।
৫৪ হাজারে লাইফবুক
জাপানি ফুজিৎসু ব্রান্ডের নতুন লাইফবুক এসেছে দেশের বাজারে। মূল পর্দা ১৩.৩ ইঞ্চি। এ ব্র্যান্ডের দেশি বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
‘বিএইচ৫৩১’ মডেলের ‘বি’ সিরিজের সাইনি ব্ল্যাক রঙের এ লাইফবুকে আছে দ্বিতীয় প্রজন্মের কোরআইথ্রি (২৩১০এম) প্রসেসর, এনভিডিয়া জিফোর্স৪১০এম এক জিবি ডেডিকেটেড গ্রাফিকস ২জিবি ডিডিআর থ্রি র্যাম এবং ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক।
এ লাইফবুকের ওজন তুলনামূলক কম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। গিগাবিট ল্যান এবং ওয়াইফাই সুবিধা ছাড়াও গেম খেলার উপযোগী এ লাইফবুকে আছে ৮৪ কি সম্পন্ন পানিরোধক কিবোর্ড, এক্সপ্রেস কার্ড সøট, এইচডিএমআই পোর্ট এবং একটি ই-সাটা কম্বো ছাড়াও মোট ৩টি ২.০ ইউএসবি পোর্ট।
আর লাইফবুকের নিরপত্তায় আছে বায়োস, হার্ডডিস্ক এবং অ্যান্টিথেফট লক। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। উপহার থাকছে ফুজিৎসু ক্যারি কেস। এ মুহূর্তে দাম ৫৪ হজার ৫০০টাকা।
আসছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন
স্মার্টফোন ভক্তদের জন্য দারুন খবরই বটে। খুব শিগগিরই বাজারে আসছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন। এর সামনে পেছনে দুদিকেই থাকবে টাচ স্কিন। একসঙ্গে দু দু’টো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এতে; আর ডিসপ্লেটি হবে সি থ্রু। খবর ডিসকভারি নিউজ-এর।
জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসুর সহযোগিতায় ট্রান্সপারেন্ট স্মার্টফোনটি তৈরি করেছে ডোকোমো। নতুন এই স্মার্টফোনটির প্রটোটাইপের ব্যাপারে এক ইউটিউব ভিডিওতে বিস্তারিত জানান ডেকোমোর অ্যাডভান্সড টেকনোলজি গ্রুপের সদস্য মাসাশি তাগায়া।
ইউটিউবের ওই ভিডিওটিতে তাগায়া জানান, স্মার্টফোনটির সামনের এবং পেছনের টাচ প্যানেল ব্যবহার করে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। একসঙ্গেই গেইমিং আর টেক্সটিং করাও সম্ভব। আর এর ডিসপ্লেটি সম্পূর্ণ সি-থ্রু হওয়ায় এর সব কিছুই করা সম্ভব খুবই সহজে।
ডোকোমোর এই প্রটোটাইপ স্মার্টফোনের একমাত্র সমস্যা হলো ছোট ডিসপ্লে। এটির ডিসপ্লে মাত্র ২.৪ ইঞ্চি যা হালের যে কোনো স্মার্টফোনের তুলনায় ছোট। তবে মাসাশি তাগায়া এ ব্যাপারে জানান, প্রটোটাইপটির ডিসপ্লে ছোট হলেও মূল মডেলটির ডিসপ্লে বাজারের অন্য যে কোনো স্মার্টফোনের মতোই বড় হবে। আর এটি ট্রান্সপারেন্ট হওয়ায় এবং সামনে পেছনে দু’দিকের টাচ প্যানেল একসঙ্গে ব্যবহারের সুবিধা থাকায় এতে ব্যবহার করার মতো অ্যাপ্লিকেশনের সংখ্যাও বাড়বে।
নকিয়া ৮০৮ পিউরভিউ স্মার্টফোন ওয়েবসাইটে কাউন্টডাউন
আসন্ন ৪১ মেগাপিক্সেলের নকিয়া ৮০৮ পিউরভিউ-বেজড ওয়েবসাইট চালু করেছে নকিয়া ইন্ডিয়া। প্রশ্নের উত্তরের ভিত্তিতে এর কাউন্টডাউন্ট টাইমার প্রদর্শিত হয়।
নকিয়া ইন্ডিয়ায় ভাষ্যমতে, অবিশ্বাস্য ৪১ এমবি ক্যামেরা যুক্ত পণ্যটি সর্বপ্রথম ভারতের নাগালেই আসছে। যদিও এই সাইটের কাউন্টডাউনে বিষয়টি পরিস্কারভাবে উল্লেখ করা নেই।
ওয়েবসাইটের তথ্য মতে, প্রত্যাশিত পণ্যটি এখন বাজারজাতের জন্য পুরোপুরি প্রস্তত। কারণ পিউরভিউ ডট ইন সাইটে প্রবেশ করলে কাউন্টডাউন টাইমার ব্যবহারকারীকে অভিনন্দন বার্তা দেখাবে যেখানে আসন্ন ফোনটির উন্মুক্তের চুড়ান্ত দিন জানাবে। যেমন আগামী ৫ জুন নকিয়া ৮০৮ পিউরভিউ উন্মুক্ত হবে অথবা পোষ্ট বার্তার হিসাব অনুযায়ী প্রায় ১০৮ ঘন্টা সময় দেখাবে।
তুলনামূলক বৈশিষ্ট্যের দিক থেকে নকিয়া ৮০৮ এর সেন্সর এর আগের এন৮ এর থেকে আড়াই গুণ বড়।
এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মোবাইল, ট্যাবলেট জাতীয় পণ্যের অ্যাওয়ার্ড প্রোগামে পণ্যটি বেস্ট মোবাইল হ্যান্ডসেট এবং বেস্ট ইমেজিং ইনোভেশন ২০১২’র খেতাব জিতে।
এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে নতুন এ হ্যান্ডসেট পরিচালনায় থাকছে ১.৩ গিগাহার্টজ সিপিইউ এবং ৫১২ এমবি র্যাম। ৪ ইঞ্চির পর্দাটি অ্যামোলেড প্রযুক্তির যার পিক্সেলের আকার ৬৪০ বাই ৩৬০। অন্যান্য বৈশিষ্ট্যগুলো-১৬ জিবি ইন্টারনাল মেমোরি, সম্প্রসারিত মাইক্রোএসডি কার্ড স্লট, এইচডিএমআই যা ডলবি ডিজিটাল প্লাস সমর্থন করে , ওয়াই ফাই, ব্লুটুথ ৩.০ সংস্করণ, ইউএসবি ওটিজি ( অন দ্যা গো), ৩.৫ মিমি. জ্যাক যেটি টিভি আউটপোর্টের ক্ষেত্রে দ্বিগুণের বেশি ক্ষমতাপ্রাপ্ত, জিপিএস, এফএম ট্রান্সমিটার, এফএম রেডিও, জিপিএস এবং এনএফসি চিপ।
উল্লেখিত তথ্যের ভিত্তিতে ভারতের গ্রাহকদের এখন ৫ জুন পর্যন্ত অপেক্ষার পালা পণ্যটি হাতে পেতে।
এছাড়া নকিয়া ভক্তরা জানিয়েছে, আমরা শেষবার দেখেছি নকিয়া ৮০৮ পিউরভিউ রাশিয়া এবং ইন্ডিয়ায় উন্মুক্তের সময় মে মাস ঠিক করা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশে প্রকাশ করা হবে। তবে যুক্তরাজ্যে স্মার্টফোনটি মধ্য জুলাইয়ের আগে পৌছবে না। আর যুক্তরাষ্ট্রের গ্রাহকরা সম্পূর্ণ খুচরা দামে পণ্যটি সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়।
এলিয়েনওয়্যার ল্যাপটপ
এলিয়েনওয়্যার এম১৮এক্স(Alienware M18x) অসাধারণ পারফমেন্স সম্পন্ন ল্যাপটপ।
মসৃণ ডিজাইন।১৮.৪ ইঞ্চি ডিসপ্লে। গেমারদের জন্য খুবই ভাল একটা কালেকশন বলা যায়।
কিন্তু এর দাম অনেক বেশি ।
মূল্যঃ $৪৫২৯
নতুন স্যামসাং সিরিজ এর ল্যাপটপ
স্যামসাং সিরিজ ৯ ১৫ – ইঞ্চি (এনপি৯০০এক্স৪বি- এ০২ইউএস) অবিশ্বাস্য ধরনের পাতলা এবং হাল্কা যা ১৫ ইঞ্চি ল্যাপটপ এ দেখাই যায় না। উজ্জ্বল, হাই- রে ডিসপ্লে, widi । তবে এটির মুল্য একটু বেশিই বলা যায় সে তুলনায় কিবোর্ড, টাচপ্যাড এর মান তেমন ভাল নয়।
মূল্যঃ $১,৪৯৯
১৭৯৯ ডলারে অ্যাপল ম্যাকবুক প্রো ১৫ ইঞ্চি
কুয়াড কোর ইনটেল কোর আই৭ প্রসেসর এএমডি রেডন জিপিউ ওএস এক্স লাইয়ন যা খুব ভালভাবে কাজ করে। পাতলা স্টাইলিশ ডিজাইন। এটি ওজনেও হাল্কা মাত্র ২.৫৪ কেজি । এই দশটি থেকে আপনি বেছে নিতে পারেন আপনার সাধ এবং সাধ্যমত একটি।
গিগাবাইট আনছে কার্বন ফাইবারের ল্যাপটপ
এবারে সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, কার্বন ফাইবারে তৈরি ১১.৬ ইঞ্চি মাপের গিগাবাইটের নতুন এই ল্যাপটপটি ‘এক্স ১১’ মডেলের। এর ওজন মাত্র ২.১ পাউন্ড বা ৯৭৫ গ্রাম।
উল্লেখ্য, অ্যাপলের সবচেয়ে পাতলা ল্যাপটপ ১১.৬ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ারের চেয়ে এক্স ১১-এর ওজন ১০৫ গ্রাম কম হবে বলেই জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠানটি।
গিগাবাইট জানিয়েছে, এক্স ১১ ল্যাপটপটিই হবে বিশ্বের প্রথম সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি ল্যাপটপ। ল্যাপটপ তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করায়, ল্যাপটপটি হবে অনেক হালকা-পাতলা কিন্তু যথেষ্ট মজবুত।
এক্স ১১ ল্যাপটপটিতে ব্যবহূত হবে ইনটেলের তৈরি আইভিব্রিজ প্রসেসর, ১২৮ গিগাবাইট সলিড স্ট্রেট ড্রাইভ বা এসএসডি, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.০ সংযোগ। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম বিষয়ে এখনো মুখ খোলেনি গিগাবাইট কর্তৃপক্ষ।
জুলাই মাস নাগাদ এই ল্যাপটপটি বাজারে আসবে। এর দাম পড়বে প্রায় এক হাজার ডলার।
নকিয়ার ‘ব্যাটম্যান’ ফোন!
‘ব্যাটম্যান’ সিরিজের নতুন চলচ্চিত্র ‘ডার্ক নাইট রাইজেস’-এর প্রেক্ষাগৃহে মুক্তি উপলক্ষে ফিনল্যান্ডের মোবাইল ফোন-নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া তাঁদের লুমিয়া ৯০০ সিরিজে ব্যাটম্যান থিমযুক্ত বিশেষ একটি স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে।
নকিয়ার বরাতে হাফিংটন পোস্ট এক খবরে জানিয়েছে, গাঢ় অন্ধকারে ব্যাটম্যান যেভাবে সংকেত পায় বা যেভাবে দেখতে পায়, লুমিয়া ৯০০-এর বিশেষ সংস্করণটিতেও সে ধরনের ফিচার থাকবে।
নকিয়া জানিয়েছে, ব্যাটম্যান থিমের স্মার্টফোনে থাকবে শক্তিশালী ফ্ল্যাশ ক্যামেরা, যা অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবে। মোবাইল ফোনটির পেছনের দিকে ব্যাটম্যানের প্রতীক যুক্ত করা হবে।
ব্যাটম্যান লুমিয়া এডিশনটি লুমিয়া ৯০০ মডেলের চেয়েও হালকা-পাতলা হবে। তবে এ স্মার্টফোনটির দাম ও কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে নকিয়া এখনো কিছু জানায়নি।
সনির নতুন দুটি স্মার্টফোন
সনি এক্সপেরিয়া স্মার্টফোন সিরিজে যুক্ত হচ্ছে নতুন দুটি পণ্য ।একটির নাম এক্সপেরিয়া গো। অন্যটি অ্যাক্রো এস। পণ্য দুইটির বিশেষ বৈশিষ্ট্য, অবাঞ্চিত দাগ প্রতিহত করতে এর পর্দায় ধাতব গ্লাস ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেমের জন্য গুগল অ্যানড্রইড নির্বাচন করা হয়েছে। ইলেকট্রনিক পণ্য নির্মাতা এক্সপেরিয়ায় সবশেষ এ সংযোজনের কথা জানিয়েছে।
সূত্র মতে, অ্যাক্রো এস ব্যবহারকারীরা ৪.৩ ইঞ্চি পর্দায় কাজ করতে পারবে। এ পণ্যের মুল ক্যামেরা ১২ মেগাপিক্সেলের। আর এক্সপেরিয়া গোর পর্দা আগেরটির চেয়ে ছোট অর্থাৎ ৩.৫ ইঞ্চি এবং ৫ মেগাপিক্সেলেন স্ন্যাপার। এ ছাড়া উভয় পণ্যই ধুলোবালি এবং পানি প্রতিরোধক।
সনি সূত্র জানিয়েছে, অ্যাক্রো এস হচ্ছে তাদের সর্বাধুনিক উচ্চ ক্ষমতার পণ্য। এর পরিচালনায় আছে ১.৫ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। ৪.৩ ইঞ্চি পর্দায় ১২৮০ বাই ৭০ মেগাপিক্সেল সমন্বয় করা হয়েছে। এ পণ্যের প্যাকে যুক্ত অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে ১.৩ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, র্যাম ১ জিবি, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ১৯১০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়া গেমিংয়ের জন্য প্লেস্টেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি অ্যানড্রইডের সবশেষ ৪.০ সংস্করণে পরিচালিত।
তুলনামুলক ছোট পর্দার এক্সপেরিয়া গোর প্যাকে আছে ১ গিগাহার্টজ ডুয়্যাল কোর সিপিইউ। সনি জানিয়েছে এটি অ্যাক্রো এসয়ের মতো নয়। কেননা এর পরিচালনায় আছে অ্যানড্রইড ২.৩ সংস্করণ (জিঙ্গারবোর্ড)। সার্বজনীন নতুন দুইটি পণ্য পাওয়া যাবে এ বছরের তৃতীয়ার্ধে। অবশ্য দামের বিষয়ে সনি সুস্পষ্ট তথ্য দেয়নি।
১০ হাজারে স্যামসাং স্টার
স্মার্টফোন আগ্রহীদের জন্য স্যামসাং স্টার ৩ এনে দিতে পারে ভিন্ন অভিজ্ঞতা। স্যামসাং মোবাইল ফোনের আকর্ষণীয় ডিজাইনের এ নতুন ফোনে স্মার্টফোনের প্রায় সব ফিচারই আছে। আসছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই স্টাইলিশ ও ব্যবহারবান্ধব এ ফুল টাচফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।
যেকোনো ছবি, ভিডিও কিংবা ওয়েবপেজ দেখার জন্য ফোনটির ৩ ইঞ্চি ঝকঝকে স্ক্রিনটি বেশ বড়। আর বন্ধুদের সহজে এসএমএস করা, স্যামসাং অ্যাপ থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড বা গেম খেলার জন্য স্ক্রিনটি সুবিধাজনক।
আর ডুয়্যাল সিম সাপোর্টের ফলে ব্যবহারকারীরা দুটি মোবাইল ব্যবহারের সুবিধা একটি হ্যান্ডসেটেই পেয়ে যাচ্ছেন। ইনকামিং কল গ্রহণের জন্য দুটি লাইনই স্ট্যান্ডবাই থাকবে। আর আউটগোয়িং কলে নির্ধারিত ‘সিম সুইচ বাটন’ এর সাহায্য প্রয়োজনীয় সিমটি ব্যবহার করা সম্ভব।
স্মার্ট ও তরুণ প্রজন্মের জন্য তৈরি এ হ্যান্ডসেটের সাহায্য পূর্ণোদ্যোমে সামাজিক জীবন উপভোগ করা সম্ভব। চলতি পথেই মেসেজিং সার্ভিস, পুশ ইমেইল, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপলিকেশনের (ফেসবুক, টুইটার) সাহায্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব।
আর চ্যাট-অন সার্ভিসের সাহায্য আইডি ও পাসওয়ার্ড ছাড়াই সাইন-ইন করে মাল্টিমিডিয়া মেসেজ পাঠানো যাবে। সঙ্গে গ্রুপ চ্যাটও করা সম্ভব। আর স্যামসাং অ্যাপস এ বন্ধুদের অবাক করে দেওয়ার মতো মজাদার সব অ্যাপলিকেশন থাকছে সব সময়ই। এ ফোনের সাহায্য প্রয়োজনে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটও ব্যবহার করা যাবে।
স্যামসাং স্টার ৩ মডেলের মাল্টিমিডিয়া ফিচারগুলো সত্যিকার অর্থেই ব্যবহারকারীদের অবাক করে দেবে। চলতি পথে বা যেকোনো জায়গায় এফএম রেডিও কিংবা এমপিথ্রি এবং এমপিফোর প্লেয়ারের গান হবে নিত্যসঙ্গী।
এ মডেলে বৈশিষ্ট্যের মধ্যে আছে ফুল টাচ ডিসপ্লে, ভিডিও রেকর্ডিং, এফএম রেডিও, এমপিথ্রি/এমপিফোর প্লেয়ার, ৩.৫ এমএম জ্যাক, স্মার্ট ডুয়্যাল সিম, স্যামসাং অ্যাপ, ডিরেক্ট এসএনএস ও আইএম লিঙ্ক, চ্যাটঅন এবং পুশ ইমেইল। আর সঙ্গে থাকছে হ্যান্ডসেট, ট্রাভেল অ্যাডাপ্টার, স্ট্যান্ডার্ড ব্যাটারি, ৩.৫ এমএম ইয়ারফোন এবং ইউজার ম্যানুয়াল।
বন্ধুদের কিংবা পরিবারের সঙ্গে মজার মুহূর্তগুলোর ৩.২ মেগাপিক্সেল ক্যামেরার সাহায্য ধরে রাখা সম্ভব। এসব কিছু এবং অন্য আরও ডাটা রেখে দেওয়া যাবে মাইক্রোএসডি কার্ডে। এটি ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। আর এ ফোনটি ১০০০ এমএএইচ ব্যাটারি চলবে দীর্ঘমেয়াদী। এ মুহূর্তে স্টার-৩ মডেলের দাম ৯ হাজার ৯৯০ টাকা।
দেশি স্মার্টের সঙ্গে হুয়াওয়ে
হুয়াওয়ের সঙ্গে দেশের স্মার্ট টেকনোলজিস বিডি চুক্তি সই করেছে। দুটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ব্রান্ডের সব মোবাইল ব্রডব্যান্ড (মডেম) এবং ঘরোয়া পণ্য বিপণন করবে দেশের স্মার্ট টেকনোলজিস।
স্মার্ট টেকনোলজিসের হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং হুয়াওয়ে টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠানটির চ্যানেল সেলস ডিরেক্টর জাস্টিন জিয়াং চুক্তি সই করেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিরসাদ হোসেন এবং হুয়াওয়ে টেকনোলজিসের চ্যানেল সেলস ম্যানেজার রাশেদুর রহমান ও মার্কেটিং ম্যানেজার এমরানুল হক।
আসছে ইনটেল প্রসেসরের ‘লেনোভো কে ৮০০’
স্মার্টফোন লাভা জলো ৯০০-এর পর ইনটেল প্রসেসর-চালিত দ্বিতীয় স্মার্টফোনটি বাজারে আনছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। লেনোভোর তৈরি ‘কে ৮০০’ নামের স্মার্টফোনটি আগামী সপ্তাহে চীনের বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।
এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ইনটেল সিলিকন প্রসেসরযুক্ত সাড়ে চার ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে থাকবে ৪০০ মেগাহার্টজ গ্রাফিকস চিপ। লেনোভোর লিওস ইউজার ইন্টারফেসযুক্ত স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহূত হবে।
লাসভেগাসে জানুয়ারি মাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শো (সিইএস) মেলায় প্রথমবারের মতো কে ৮০০ মডেলটি দেখিয়েছিল লেনোভো।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মোবাইল পণ্যের ক্ষেত্রে বাজারে নিজেদের অবস্থান তৈরি করছে ইনটেল। কম্পিউটারের ক্ষেত্রে ইনটেল এগিয়ে থাকলেও স্মার্টফোন ও ট্যাবলেটের ক্ষেত্রে সদ্যই যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি। লেনোভো ‘কে ৮০০’ তাদের দ্বিতীয় স্মার্টফোন। শিগগিরই ইনটেল প্রসেসর চালিত স্মার্টফোন বাজারে আনবে অরেঞ্জ, মটোরোলা ও জিটিই।
Hp হাইব্রিড ল্যাপটপ
এইচপি ব্রান্ডের ‘প্যাভিলিয়ন জি৪-২০০৫ এএক্স’ মডেলের নতুন ল্যাপটপ দেশে এসেছে। মূল পর্দা ১৪ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
এএমডি ব্রান্ডের হাইব্রিড ট্রিনিডি প্রসেসরের এ ল্যাপটপে আছে ৪ গিগাবাইট র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, রেডিয়ন হাই ডেফিনিশন ৭৫২০জি মডেলের গ্রাফিকস কার্ড, সুপার মাল্টি ডিভিডি বার্নার, ডায়াগোনাল ডিসপ্লে এবং ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক কার্ড।
এ ল্যাপটপে ব্যবহৃত প্রসেসরে এএমডি এপিইউ এবং বুল্ডোজারের সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উচ্চমানের গ্রাফিকস কার্ড থাকায় এ ল্যাপটপ গ্রাফিকস ডিজাইনের কাজে বাড়তি সুবিধা নিশ্চিত করে।
বিশ্ববাজারে গত ১৫ মে এ ল্যাপটপের আন্তর্জাতিক বিপণন শুরু হয়। এ মুহূর্তে গ্লিটার্স ব্ল্যাক রঙয়ের এ ল্যাপটপের দাম ৪৯ হাজার টাকা.
লেখা দেখেছে (1264)












































1 comment
bedeafen says:
ডিসেম্বর ৯, ২০১২ at ১০:৪৭ অপরাহ্ণ (UTC 6 )
I have learn some just right stuff here. Certainly price bookmarking for revisiting. I surprise how a lot effort you place to create this sort of excellent informative web site.