আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
অনুমানের দ্বিগুণ দামে বিক্রি হলো স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি প্রথম কম্পিউটার অ্যাপল ১। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক নিলামে ৩ লাখ ৭৪ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে প্রযুক্তি ইতিহাসের এই নিদর্শনটি। খবর বিবিসির।
সব মিলিয়ে মাত্র ২০০টি অ্যাপল ওয়ান নিজ হাতে তৈরি করেছিলেন জবস-ওজনিয়াক জুটি। এর মধ্যে এখনও টিকে আছে মাত্র ৫০টি। নিউ ইয়র্কের ওই নিলামে বিক্রি হয়েছে সেই ৫০টিরই একটি।
ওই একই নিলামে আরও বিক্রি হয়েছে স্টিভ জবসের নিজ হাতে লেখা একটি নোট। ওই নোটটিও বিক্রি হয়েছে অনুমানের প্রায় দ্বিগুণ দামে। নোটটির দাম সর্বোচ্চ ১৫ হাজার হবে বলে অনুমান করলেও বিক্রি হয়েছে ২৭,৫০০ ডলারে।
জানা গেছে নিলামের মূল লড়াইটি হয়েছে দুই ক্রেতার মধ্যে। এদের একজন পুরো নিলামে অংশ নেন টেলিফোনের মাধ্যমে। শেষ পর্যন্ত সবচেয়ে বেশী দাম হেঁকে অ্যাপল ১ এবং স্টিভ জবসের হাতে লেখা নোটটি কিনে নেন ফোনের মাধ্যমে নিলামে অংশ নেয়া ওই ক্রেতাই। লেখা দেখেছে (34)










সাম্প্রতি মন্তব্যসসূহ