আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
সফটওয়্যার জায়েন্ট অ্যাপলের আইপ্যাডের সাথে লড়তে নিজস্ব ট্যাবলেট আনার প্রস্তুতি নিচ্ছে বলে গুজব রটেছে। বাজার গবেষণা অনুযায়ী এ মুহূর্তে ট্যাবলেট পণ্যের বাজারের নেতৃত্ব দিচ্ছে অ্যাপল। তাই অ্যাপলকে দাবানোর উদ্দেশ্যে মাইক্রোসফট হঠাৎ করেই ঘুরে দাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানের এই গুজবের সবচেয়ে বড় ইন্ধন সংবাদ সম্মেলন। কেননা আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনের লক্ষ্যে আমন্ত্রন পাঠানোর উপর ভিত্তি করে গুজবটি আরও গুরুত্ব পাচ্ছে। যেখানে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা রয়েছে।
জনশ্রুতি অনুযায়ী এই আমন্ত্রণের পেছনে রয়েছে সুবিধাযোগ্য এ পণ্যের অধিক লাভজনক বাজারে নিজস্ব ট্যাবলেট আনার পরিকল্পনা মাইক্রোসফটের।
‘অপারেটিং সিস্টেম সফটওয়্যার’ সম্পর্কে এ পর্যন্ত ভাল ধারণা হয়েছে মাইক্রোসফটের যেগুলোর মধ্যে সর্বশেষ হচ্ছে আসন্ন উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ আরটি যেটি ট্যাবলেট পণ্যে ব্যবহৃত। আলোচকরা বলছে সফটওয়্যার জায়েন্ট হয়তবা ধারণা করতে পারছে প্রতিদ্বন্দীর সাথে টেক্কা দেওয়ার এটাই সময়। যাতে নিজস্ব সুকৌশলী ট্যাবলেট পণ্য দিয়ে আইপ্যাডকে তলানো যায়।
ইতিপূর্বে সার্চ গুরু গুগলকে নিয়েও গুজব রটে ট্যাবলেট অ্যারিনা গুগলের লক্ষ্যবস্ত। তাই আসুসের সাথে যৌথভাবে কাজ করার প্রয়াসে গুগল নিজেকে তৈরি করছে। পণ্যটি সদ্য সমাপ্ত তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে দেখানো হয়। উন্মুক্তের চুড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে এই মাসের শেষে।
এদিকে শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্টরাও ধারণা দিয়েছে, উইন্ডোজ আরটি চালিত এআরএম-ভিত্তিক ট্যাবলেট খুব সম্ভবত প্রকাশ পাচ্ছে। মাইক্রোসফটের এটি প্রথম ব্যান্ড ট্যাবলেট হওয়ায় কর্মক্ষমতা ভাল হবে। এ পর্যন্ত পণ্যের প্রয়োজনীয় হার্ডওয়্যার সম্পর্কিত কঠিন নীতিমালা সম্পর্কে চরম অভিজ্ঞতা হয়েছে কেননা উইন্ডোজ সেভেন ফোন বেশ বিতর্কিত। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আলোচকদের মন্তব্য, ট্যাবলেটকে অসম্পূর্ণতা মুক্ত রাখতে উন্নত পদ্ধতি অনুসরণ করবে মাইক্রোসফট। লেখা দেখেছে (11)










সাম্প্রতি মন্তব্যসসূহ